রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের মেগা বৈঠক। প্রধান বক্তা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই, দলীয় কর্মীদের দলনেত্রী ভোটের আগে কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সব পক্ষের। একই সঙ্গে নজর ছিল, দলীয় কর্মীদের পয়েন্ট ধরে বার্তা দেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে আর কী বার্তা দেন মমতা।
একঘণ্টা এক মিনিটের বক্তব্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বোঝালেন এই মুহূর্তে প্রধান কাজ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা। বললেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে যদি কোনও দল একেবারে তৃণমূলী স্তরে কাজ করছে, তা তাঁরই দল, তৃণমূল কংগ্রেস। লম্বা বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত মমতার নিশানায় বারবার উঠে এল গেরুয়া শিবিরের নাম।
শুরুতেই মমতা অভিযোগ করেন, ২০২৪-এ বাংলায় লোকসভা ভোটে ৫ আসনে কারচুপি করে হারানো হয়েছে। নইলে ৩৪ আসনই জিততে পারত তৃণমূল। বিজেপিকে তোপ দেগে বলেন, ভোট এলেই বিজেপি ঠিক করে, কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দেওয়া হবে, কাকে চোর বলা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্বাচন কমিশনের মাথায় বসানো থেকে, আর জি কর মামলার সমাধান না আসা এখনও, পরপর প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ বিজেপিকে। মহারাষ্ট্র-দিল্লির প্রসঙ্গ টেনে বলেন, বাংলায় ওই ফর্মুলা চলবে না কোনওভাবেই। মমতা বলেন, ‘বাংলায় আমরা ধরব, যোগ্য জবাব দেব, এটা চ্যালেঞ্জ।‘
তীব্র কটাক্ষের সঙ্গেই দলীয় কর্মীদের মমতা বললেন, ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু ২-৩ বছর।
একই সঙ্গে মমতার নিশানায় এদিন ছিল হাত শিবিরও। বক্তব্যের এক অংশে মমতা বলেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করলে ২০০১ সালেই রাজ্যে ক্ষমতায় আসতে পারত তৃণমূল কংগ্রেস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?