সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: গাঁজা চাষীদের সঙ্গে সংঘর্ষ, ত্রিপুরায় আহত ৫ পুলিশকর্মী

Kaushik Roy | ১৫ ডিসেম্বর ২০২৩ ২২ : ৪৪Kaushik Roy
সমীর ধর: গাঁজা চাষীদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ। জখম বহু গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিধাই থানা এলাকার শরৎ চৌধুরী পাড়া এডিসি ভিলেজে। আহতদের মধ্যে সিআরপিএফের একজন সহকারী কমান্ডেন্ট রয়েছেন। বৃহস্পতিবার পুলিশ টিএসআর সিআরপিএফের বিশাল বাহিনী নিয়ে বনদপ্তরের আধিকারিকরা বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের নির্বাচনী এলাকায় গাঁজা বাগান ধ্বংস করতে যান। নতুনবাজারে বিশাল একটি বাগান ধ্বংসের উদ্যোগ নিতেই একদল গ্রামবাসী পুলিশ বাহিনীর ওপর ইটবৃষ্টি শুরু করে। এতেই ৫ পুলিশ কর্মী আহত হন। উন্মত্ত জনতা পুলিশের ৩টি বাস সমেত ৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ লাঠিচার্জ করলে গোটা এলাকা রণাঙ্গনে পরিণত হয়। তিন ঘন্টা ধরে জনতা-পুলিশের মধ্যে রীতিমতো খন্ডযুদ্ধ চলে।

পুলিশ জনজাতিদের ঘরবাড়িতে ঢুকে শিশু নারী পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে পুলিশ বাহিনীকে এলাকা থেকে একরকম পালিয়ে আসতে হয়। এর আগেও মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গাঁজা চাষে বাধা দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। সম্প্রতি সিপাহিজলা জেলার সোনামুড়ায় একইভাবে গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে জনতার প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলায় গাঁজা-বিরোধী অভিযান চালিয়ে এক বছরে পুলিশ প্রায় ১৪০ কোটি টাকার ২৮ লাখ  গাঁজা গাছ ধ্বংস করেছে বলে জানা গিয়েছে। তবুও নেশার হার কমানো যাচ্ছে না। আর এই পরিসংখ্যানেই উদ্বিগ্ন সরকার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া