শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ওই বাসে বসুন’, যুবতী উঠতেই ঝাঁপিয়ে পড়ে অত্যাচার চালাল যুবক, থানার ১০০ মিটার দূরে ধর্ষণ

Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ১৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বয়স ২৬। পুনের ফলতান গ্রাম থেকে সাতারা শহরের দিকে যাচ্ছিলেন কাজের খাতিরে। ব্যস্ততম স্বরগেট বাসস্ট্যান্ডে যুবতীর সঙ্গে ঘটে গেল ভয়াবহ ঘটনা। গন্তব্যে কীভাবে পোঁছবেন, সেকথা জিজ্ঞাসা করেছিলেন এক যুবককে। উত্তর মিলেছিল। একটি বাস দেখিয়ে বলা হয়েছিল, ওই বাস পৌঁছে দেবে। বিশ্বাস করে উঠেছিলেন তিনি।


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যুবতীর অভিযোগ, সাতসকালেও ওই বাস ছিল অন্ধকার। জিজ্ঞাসা করায় উত্তর মিলেছিল, বাকি যাত্রীরা ঘুমিয়ে রয়েছেন। সকাল হলেও তাই আলো জ্বালানো হয়নি। অভিযোগ, তিনি বাসে উঠতেই ঝাঁপিয়ে পড়ে নির্মম অত্যাচার চালায় যুবক। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই যুবকের পরিচয় জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। নাম দত্তাত্রেয় রামদাস। বয়স ৩৬। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, সূত্রের খবর তেমনটাই। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশের আটটি দল।

মনে করা হচ্ছে, মঙ্গলবার সকাল ৫.৪৫ থেকে ৬.৩০-টার মধ্যে এই নির্মম ঘটনা ঘটেছে। যুবতী জানিয়েছেন, রামদাস কথা বলার সময় তাঁকে দিদি বলে সম্বোধন করেছিল। যুবতী অন্য বাসে গন্তব্যে যাওয়ার সময় তাঁর বন্ধুকে গোটা ঘটনা জানান। সব শুনে বন্ধু পরামর্শ দেন, তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়েরের। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে জোর কদমে। 

জানা গিয়েছে ওই বাসস্ট্যান্ড থেকে থানার দূরত্ব ১০০ মিটার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপুমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া