মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ৭২ বছর পেরোল উত্তম-সুচিত্রার ‘সাড়ে চুয়াত্তর’। মধ্যে সত্তরে পৌঁছেও আজও এই ছবির আবেদনে বুঁদ বাঙালি। ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা কমেডি চলচ্চিত্র। এই ছবিটির পরিচালক ছিলেন নির্মল দে এবং কাহিনিকার ছিলেন বিজন ভট্টাচার্য। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেন তুলসী চক্রবর্তী, মলিনা দেবী, উত্তম কুমার ও সুচিত্রা সেন। ধনঞ্জয় ভট্টাচার্য, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও সনৎ সিংহ – এই পাঁচজন সমসাময়িক গায়কও এই ছবিতে অভিনয় করেন। আরও দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়। এই ছবি থেকেই উত্তম-সুচিত্রার আইকনিক জুটির। এবার এই ছবিকেই মঞ্চস্থ করলেন ডা. রামাদিত্য রে। জগতে ডন নামেই বেশি পরিচিত। তাঁর পরিচালনায় এই নাটকে দুই প্রধান ভূমিকায় দেখা গেল কুশল চক্রবর্তী এবং বিশ্বজিৎ চক্রবর্তীকে।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে মঞ্চস্থ হল এই নাটক। বিভিন্ন নাট্যদল মিলে ফি বছরের মতো এবারও তাঁদের এই সম্প্রীতি নাট্যোৎসবে মেতেছে। গতকাল প্রথম দিনেই মঞ্চে 'সাড়ে চুয়াত্তর' নিয়ে হাজির হয়েছিলেন রামাদিত্য। তিনি নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। পরিচালককে দেখা গেল 'অন্নপূর্ণা বোর্ডিং হাউজ'-এর সেই বিখ্যাত চাকর ‘মদন’-এর ভূমিকায় হাজির হয়েছিলেন তিনি। তা কেন এই নাটকটিকেই উৎসবের জন্য বাছাই করলেন রামাদিত্য? পরিচালক-অভিনেতার কথায়, “এই ছবির গল্প কিন্তু চিরকালীন। এই যে সম্প্রতিমূলক অনুষ্ঠানটি উৎসবটি আমরা এতগুলো নাট্যদল মিলে করি, তাদের জন্য একটি পুরনো সময়ের নিটোল ভালবাসার গল্পের ভীষণ প্রয়োজন ছিল। এবং ‘সাড়ে চুয়াত্তর’ ছবিটি কিন্তু অদ্ভুত স্মৃতিমেদুরতায় আমাদের আজও ভাসিয়ে নিয়ে যায়। এত বড় একটি ছবিকে ১ ঘন্টার সময়ের মধ্যে আনাটা দুরূহ প্রয়াস। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করেছি।”
নাটকের ফরম্যাটে এই ছবির চিত্রনাট্য প্রথম লিখেছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল। তবে এই এক ঘন্টার চিত্রনাট্য লিখেছেন খোদ রামাদিত্য। তবে তাঁর কথায়, “বলা ভাল, খুব বেশি কিন্তু আমি লিখিনি, কেটেছি বেশি।” জানা গেল, তিনি কিন্তু তথকথিত মহড়ার মতো এই নাটকের মহড়া করেননি। এক-একজন করে ওয়ার্কশপ করেছেন। তারপর বাকিরা একে একে যোগ দেয়। এই মহড়া চলেছে মোট চার মাস। সবাইকে নিয়ে পরিপূর্ণ মহড়া দিয়েছেন মাত্র একদিন। তবে তাতে কোনও অসুবিধে হয়নি বলেই দাবি পরিচালকের। নিজস্ব ছন্দে তিনি বলে উঠলেন, “সবাইকে শুধু মিলিয়ে দিয়েছি। এর বাইরে আমার তেমন কোনও কাজ ছিল না। কথাশেষে জানালেন, পুরনো নাটকের ভাবনা বাঁচিয়ে রেখেছে এই ক্লাবগুলো-ই। সুতরাং বাংলার নানান স্বর্ণযুগের ছবিকে নাট্যরূপ দিয়ে বারে বারে দর্শকের সামনে তাঁরা হাজির করবেন।”
থার্ড বেল ততক্ষণে পড়ে গিয়েছে। পর্দা উঠছে। একটু একটু করে ফুটে উঠছে আলো। দর্শক ঠাসা প্রেক্ষাগৃহে হাততালির চোটে তখন কান পাতা দায়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?