শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘আজীবন নিষেধাজ্ঞা বাড়াবাড়ি’, দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকদের হয়ে বড় দাবি কেন্দ্রের

Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অপরাধ মামলায় জড়িত হলেও, কয়েকবছরের সাজাই যথেষ্ট। তার জন্য সারাজীবন নিষিদ্ধ করার প্রয়োজন নেই। রাজনীতিকদের পাশে দাঁড়িয়ে হলফনামায় কেন্দ্র যা জানাল, তাতে একপ্রকার হইচই।

 যেসব রাজনীতিক দোষী সাব্যস্ত, তাঁদের আজীবন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। ওই আইনজীবীর বক্তব্য ছিল, যেসব রাজনীতিক অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের সাংসদ-বিধায়ক নির্বাচন থেকে আজীবনকালের জন্য নিষিদ্ধ করা উচিত, যাতে তাঁরা আর সাংসদ-বিধায়ক পদে ফিরতে না পারেন।

তিনি মূলত ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ৮ এবং ৯ নম্বর অনুচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কী রয়েছে ওই দুই অনুচ্ছেদে? বলা হয়েছে, অপরাধ মামলায় জনপ্রতিনিধিরা দোষী সাব্যস্ত হলে, কারাবাসের পর ছ’ বছর পর্যন্ত সদস্যপদ বাতিল হবে তাঁর।  অন্যদিকে দুর্নীতি বা অনৈতিক কাজের জন্য সিভিল সার্ভেন্টদের সদস্যপদ বাতিল হলে, তার মেয়াদ হবে পাঁচ বছর। 


কিন্তু এই মামলায় রাজনীতিকদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্র জানিয়েছে, কোনও রাজনীতিককে সারাজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাড়াবাড়ি। তাঁদের ছ’ বছরের সাজা যথেষ্ট বলে দাবি কেন্দ্রের।

কেন্দ্র এক্ষেত্রে হাতিয়ার করেছে সংবিধান। হলফনামায় কেন্দ্র জানিয়েছে, কোন সাংসদকে কোন কারণে, কতদিনের জন্য নিষিদ্ধ করা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংবিধান সংসদকে দিয়েছে। 

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট, এপ্রিল ২০১৩-তে জানিয়েছিল,  সাংসদ এবং বিধায়করা দু’বছর বা তার বেশি সময় কারাবাসে থাকলে, তাঁদের সদস্যপদ খারিজ হয়ে যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া