রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শিবরাত্রিতে উপোস করছেন? ৫ নিয়ম মানলেই মাঝরাত পর্যন্ত ফিট থাকতে পারবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: হিন্দু ধর্মমতে, শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালের মহাশিবরাত্রি দেশজুড়ে ধুমধাম সহকারে পালিত হচ্ছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। কথিত রয়েছে, এদিন ভক্তি মনে পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয়। সঙ্গে একাধিক বিরল যোগ তৈরি হওয়ায় এবারের শিবরাত্রি বিশেষ বলে মনে করা হচ্ছে।। 

শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রিতে অনেকেই নির্জলা উপবাস রেখে চার প্রহরের পুজো করেন। চার প্রহরে শিবের মাথায় জল ঢেলে তবেই খাবার খান। শিবরাত্রিতে যেহেতু মাঝরাত পর্যন্ত পুজোর নিয়ম রয়েছে, তাই দীর্ঘক্ষণ উপোস করায় শরীরের উপর তার প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে কী কী নিয়ম মেনে ফিট থাকবেন, জেনে নিন- 

১. উপোস করার সময়ে শরীর ডিহাইড্রেট হওয়ার আশঙ্কা থাকে। । ডিহাইড্রেশন হলে শরীর ঝিমিয়ে পড়ে, আচমকা মাথা ঘুরতে পারে। যদি নির্জলা উপোস না করেন তাহলে বার বার জল খান। জল খেলে পেট ভর্তিও থাকবে আর খিদেও কম পাবে। জল ছাড়াও দুধ, ঘোল, ডাবের জল কিংবা আখের রস খেতে পারেন। 

২. উপোস করলে রক্ত চাপ কমে যাওয়া, সুগার কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রেও পর্যাপ্ত জল খাওয়া জরুরি। ডায়াবেটিস, নিম্ন রক্তচাপে ভুগলে বাড়তি সতর্ক থাকুন। 

৩. উপোস ভাঙার সময়ে ভাজাভুজি, তৈলাক্ত বা মশলাদার খাবার খাওয়া উচিত নয়। আসলে সারা দিন খাবার ও জলের অভাবে শরীরে ডিহাইড্রেশন হতে পারে। দীর্ঘক্ষণ বাদে অস্বাস্থ্যকর খাবার খেলে শরীরে অস্বস্তিবোধ হবে। বদলে হালকা খাবার খান। 

৪. উপোস ভাঙার সময় আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ, খেজুর, আখরোট জাতীয় শুকনো ফল খেলে শরীর দ্রুত এনার্জি ফিরে পাবে। বিশেষত, এমন খাবার খাওয়া উচিত যাতে প্রাকৃতিকভাবে শর্করার পরিমাণ বেশি থাকে।

৫. ধূমপানের অভ্যাস থাকলেও উপোস থাকাকালীন এই অভ্যাস বাদ দিন। এতে শরীর ভালো থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া