বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Goopy Gyne Bagha Byne: গুপী গাইনের রেকর্ড ভেঙে দিয়েছিল বিক্রির সব রেকর্ড

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৩ ২০ : ০৬Riya Patra
রিয়া পাত্র
পরপর তিনটি ঘটনার কথা বলা যাক। বছর ৬০-এর পলাশ ঘোষ। শীতের দুপুরে দোতলার বারান্দায় বসে। সামনে খবরের কাগজ, ফোনে ডিজিটাল মিডিয়া। তাতে খোলা যুদ্ধের খবর। মিঠে রোদে দীর্ঘশ্বাস ফেলে তিনি গুনগুন করে গাইছেন , "তোরা যুদ্ধ করে করবি কী তা বল।" দ্বিতীয় ঘটনা তার কিছুক্ষণ পরেই ঘটেছে শহরে। সঙ্গীত জগতের নক্ষত্রপতনের খবর ছড়িয়ে পড়ল, রোগভোগের পর প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার অনুপ ঘোষাল। চতুর্দিকে শোকের আবহ। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। অতর্কিতে পরপর এই দুই ঘটনা জুড়ে গেল। যে গান গাইছেন ওই বৃদ্ধ, ১৯৬৯ সালে প্রকাশ পাওয়া সেই গান যে বর্তমান সময়েও প্রচন্ড প্রাসঙ্গিক সে কথা বলার প্রয়োজন রাখে না। আর যিনি গেয়েছেন, তিনি অনুপ ঘোষাল। যিনি প্রয়াত হয়েছেন শুক্রবারেই। পরপর দুই ঘটনায় এক ঝটকায় মনে এল তৃতীয় ঘটনা। সাল ১৯৬৯। সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেল গুপি গাইন বাঘা বাইন। সেই সিনেমা, সমাজে তার ছাপ, মানুষের উন্মাদনার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। "ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর ", " দেখো রে নয়ন মেলে", "ও মন্ত্রী মশায় " গানগুলি লিখেছিলেন এবং সুর দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ। আর গেয়েছিলেন অনুপ ঘোষাল। সেই সময়ে এইচ এম ভি প্রকাশিত এই ছবির গানের রেকর্ড যে হারে বিক্রি হয়েছিল, ভেঙে দিয়েছিল সমসাময়িক সমস্ত রেকর্ড। পরে ক্যাসেট, সিডির যুগেও একেবারে প্রথম সারিতে। অনুপ প্রয়াণে অনেকের স্মৃতিতে ঘুরে ফিরে আসছে সেই সময়ের কথা। তাঁদের একজন ধর্মতলার সিম্ফনি-র প্রেম কুমার গুপ্তা। ১৯৬৪ থেকে সিম্ফনির সঙ্গে যুক্ত। নজরুলগীতির ঘরানায় জনপ্রিয় এক যুবক এক ঝটকায় নিজের তথাকথিত কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাঙালির সামনে যে একেবারে নতুন আঙ্গিকে একগুচ্ছ গান নিয়ে এসেছেন, তাঁকে শুরুর দিনেই চিনেছিলেন প্রেম কুমার। শুক্রবার বিকেলে কথা বলতে গিয়ে ভারাক্রান্ত তাঁর গলা। অনুপ ঘোষালের সঙ্গে ব্যক্তিগত পরিচয়, পুরনো দিনের কথা ভাসছে মনে।শোনালেন সেই সময়ের কথা। বললেন, "একেবারে নতুন রকমের গান এল বাজারে। তাও সত্যজিৎ রায়ের হাত ধরে। সামনে এল অনুপের পরিচয়। বাঙালি তখন এই গানের নেশায় মেতেছিল। আমরা গুপি গাইন-এর রেকর্ড-এর সিলভার ডিস্ক বানিয়েছিলাম। তখন রেকর্ড ২৫ হাজারের বেশি বিকোলে এটা করা হত। পরে এল ক্যাসেট, সিডি। তখনও একইভাবে বিক্রিতে একেবারে প্রথম সারিতে। কী জনপ্রিয়তা সে ভোলার নয়।" এখন আর কোম্পানি সিডি, ক্যাসেট বানায় না গুপি গাইনের। সম্বলে শুধু ডিভিডি রয়েছে। সেই আক্ষেপের কথাও শোনালেন। স্মৃতি থেকে পুরনো দিনের কথা তুলে আনলেন রাসবিহারী অ্যাভিনিউর বহু পুরনো দোকান "দা মেলোডি"র সঙ্ঘমিত্রা চক্রবর্তী। ১৯৭১ সালে বিয়ের পর থেকেই মেলোডির সঙ্গে যুক্ত তিনি। জানালেন ১৯৬৯ এবং তার পরবর্তী সময়ে গুপি গাইন থেকে হীরক রাজার দেশে, সত্যজিৎ- অনুপ যুগলবন্দী, পরপর ছবি, গানের তুমুল জনপ্রিয়তার কথা। অনুপ ঘোষালকে বহুবছর ধরে কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর কাছে শুনেছেন গানের কথা, সত্যজিতের কথা। অনুপ প্রয়াণে শোককাতর তিনিও। গুপি গাইনের রেকর্ড নেই আর নতুন, সিডি , ক্যাসেটও বানাচ্ছে না কোম্পানি। বর্তমান প্রজন্ম ইউটিউবে গান শোনে। তারাও জানুক, এক সময়ে রেকর্ড ভেঙেছিল অনুপের গলার গুপি বাঘার গান। আজও যার জনপ্রিয়তা তুঙ্গে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া