শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সিম কার্ড মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানা। মঙ্গলবার রাতে শহরের একাধিক জায়াগায় অভিযান চালায় পুলিশ। সেই সময়ই ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ৫০০টি সিম কার্ড, সাতটি মোবাইল, চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবারের একটি মামলার জেরে মঙ্গলবার রাতে বেলিয়াঘাটা থানা এবং তপসিয়া থানার অন্তর্গত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বেলিয়াঘাটা থানার অন্তর্গত রাজা জন্মঞ্জয় রোডের একটি বাড়ি থেকে সজল মণ্ডল (৩৩), অরিজিৎ রায় (৩৩) এবং মহম্মদ রোজা (২২) কে গ্রেপ্তার করা হয়। তপসিয়া থানার অন্তর্গত তিলজলা রোড থেকে রাজেশ মাহাতো (২৮) নামে আরও যুবকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪৯২টি সিম কার্ড, সাতটি মোবাইল ফোন এবং চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিনটিতে আঙুলের ছাপ দেওয়ার জায়গায় আঠার মতো পদার্থ লাগানো ছিল। সেখান থেকেই নিরীহ ব্যক্তিদের আঙুল ছাপ নকল করে সিম চালু করা হত বলে অনুমান পুলিশের।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৬সি, ৬৬ডি, ৪৩ ধারা ৃ এবং ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ধারা ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতের আবেদন করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?