শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুটি রাজ্যের একটি জেলা, কোথায় রয়েছে এই বিরল অবস্থান

Sumit | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  ভারত মানেই বিরাট এক দেশ। এর প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে থাকে নানা ধরণের ইতিহাসের কথা। তবে ভারতের এমন একটি জেলা রয়েছে যেখানে দুটি রাজ্যকে ভাগ করা রয়েছে।


ভারতের মাটিতে মোট ৭৮৮ টি জেলা রয়েছে। এই জেলাগুলি গোটা দেশের সমস্ত রাজ্যে ভাগ করা রয়েছে। তবে এটা হয়তো অনেকে জানেন না এখানে এমন একটি জেলা রয়েছে যে দুটি রাজ্যকে যোগ করেছে। মানে হল এর অবস্থান এমন রয়েছে যেখানে দুটি রাজ্য ভৌগলিকভাবে তার মধ্যে পড়ে গিয়েছে।


ভারতের সেই জেলার নামটি হল চিত্রকূট। এমনিতেই এটি এমন একটি জেলা যেখানে প্রচুর ইতিহাসের ছোঁয়া রয়েছে। এখানে বছরে প্রচুর মানুষ এসে ঘুরে যান। এই জেলাটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশকে যুক্ত করেছে। চিত্রকূটের চারটি তহসিল কারভি, রাজাপুর, মৌ এবং মানাকপুর রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে। আর চিত্রকূট নগর রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। ভারতের মধ্যে এই দুটি রাজ্যকে যোগ করেছে এই জেলাটি।

 


এই বিভাগের জন্য এখানকার মানুষরা একই জেলা থাকার পরও দুটি রাজ্যের সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকেন। দুটি রাজ্যের নিয়ম, আইন এখানে প্রয়োগ করা হয়। আসলে এখানকার পাহাড়ি অবস্থান এমন রয়েছে যে সেখান থেকে দুটি রাজ্যের সীমানা এক হয়ে গিয়েছে। চিত্রকূটের বেশিরভাগ অংশই রয়েছে উত্তরপ্রদেশে এবং সামান্য কিছু অংশ রয়েছে মধ্যপ্রদেশে।

 


কথিত রয়েছে এখানে ভগবান রাম, সীতা এবং লক্ষণকে নিয়ে এসেছিলেন। তাই প্রথম থেকেই এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই বেশি। স্থানীয়রা মনে করেন এখানকার কামাদগিরি পাহাড়ে রাম বাস করেছিলেন। এছাড়া গুপ্ত গোদাবরী গুহাতে তারা তিনজন বহুদিন ধরে বাস করেছিলেন। ভক্তদের কাছে হনুমান ধারা, সতী অনুসূয়াকে নিয়ে নানা ধরণের গল্প রয়েছে। পাশাপাশি মন্দাকিনী নদী এখানকার মানুষকে নতুন মাত্রা দিয়েছে। 


ভারতের মতো দেশে যেখানে প্রচুর বৈচিত্র্য রয়েছে সেখানে এই জেলাটি নিজের মতো করেই সকলকে যেন আপন করে নিয়েছে। যদিও এখানে দুটি রাজ্যের শাসন রয়েছে তবুও তাতে কোনও অসুবিধা হয় না এখানকার বাসিন্দাদের। তারা নিজের মতো করেই এখানে থাকেন।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া