মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ১৭ ফেব্রুয়ারি থেকে চালু হল ফাস্ট ট্যাগের নতুন নিয়ম, দেখুন কতটা এল বদল

UB | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Uddalak Bhattacharya

আজকাল ওয়েবডেস্ক: গত ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ থেকে গাড়ির ফাস্ট ট্যাগের নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। টোল ট্যাক্সের দেওয়া ও হিসাবের সরলীকরণের তাগিদে এবং বেআইনি লেনদেন আটকাতে এই নতুন ব্যবস্থা বিশেষ ভাবে সাহায্য করবে বলে মনে করছে সংস্থা। পাশাপাশি, টোল গেটে গাড়ির দীর্ঘ লাইন থেকে মুক্তি পেতেও এটি সাহায্য করবেন। ন্যাশনাল পেমেন্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া (এনপিসিআই) ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে জারি করা এই নির্দেশিকায় বিশেষ বাবে উল্লেখ করা হয়েছে যে এই নিয়ম না মানলে গাড়ির টোল ট্যাক্সের পরিমাণ জরিমানা-সহ দ্বীগুণ হতে পারে। 

এক নজরে নতুন ফাস্ট ট্যাগের নিয়ম সারণী - 

১. টোল গেটে পৌঁছানোর আগে যদি সেই নির্দিষ্ট ফাস্ট ট্যাগটি কালো তালিকাভুক্ত হয়ে থাকে, তা হলে সেটির পেমেন্ট আটকে দেওয়া হবে। আর, স্ক্যানিংয়ের দশ মিনিট আগেও যদি কোনও কারণে ফাস্ট ট্যাগ কালো তালিকাভুক্ত হয়, তা হলেও পেমেন্ট আটকে যাবে। 

২. কোনও টোল স্টেশন পার করার ৭০ মিনিট আগে পর্যন্ত একজন ট্যাগ ব্যবহারকারী সময় পাবেন ট্যাগে কোনও সমস্যা থাকলে সেটি ঠিক করার জন্য।

৩. কালো তালিকাভুক্ত ফাস্ট ট্যাগের ব্যবহারকারীদের টোল বুথে পৌঁছলে ট্যাক্সের দ্বীগুণ টাকা দিতে হবে। যদি কালো তালিকাভুক্ত হওয়ার ১০ মিনিটের মধ্যে ব্যবহারকারী বুঝতে পারেন আর সেটিকে ঠিক করার চেষ্টা করেন, তা হলে একটি মানি-ব্যাকের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 

৪. টোল বুথ ছেড়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে যদি কোনওরকম ভাবে ট্যাক্স প্রদানের প্রক্রিয়া না শুরু হয়, তা হলে সেই নির্দিষ্ট ব্যবহারকারীর  থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হবে। 

৫. কালো তালিকাভুক্ত বা লো ব্যালান্সের ফাস্ট ট্যাগের ক্ষেত্রে যদি ভুল লেনদেন হয়, তা হলে ব্যাঙ্ক নিয়ম মেনে চার্জ-ব্যাকের ব্যবস্থা করতে পারবে। এর জন্য সর্বোচ্চ ১৫ দিনের ওয়েটিং পিরিয়ড থাকবে।  

ফাস্ট ট্যাগ কালো তালিকাভুক্ত হওয়ার কারণগুলি কী? 

ফাস্ট ট্যাগে এ যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে কিংবা পেমেন্ট সঠিক ভাবে না হয় বা কোনও কারণে টোল ট্যাক্স না দেওয়া হয়, কেওয়াইসি-এর বিবরণ ঠিক সময়ে আপডেট না করা থাকে, এমনকী গাড়ির রেজিস্ট্রেশন নম্বরে কোনও অসঙ্গতি থাকে, তা হলে তাদের কালো তালিকাভুক্ত করা হয়। এই কারণে এনপিসিআই কর্তৃক প্রকাশিত নতুন সার্কুলার অনুসারে, সবসময় পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। নইলে হবে বিপদ।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া