সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Parliament: নিরাপত্তা পরিকাঠামো গড়তে একদিন আগে ডাকা হয়েছিল দরপত্র

Kaushik Roy | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯ : ২৮Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: লোকসভায় নিরাপত্তা বলয় বিঘ্নিত হওয়ার একদিন আগেই সংসদের অতিরিক্ত নিরাপত্তা পরিকাঠামো গঠনের জন্য দরপত্র ডেকেছিল কেন্দ্রীয় পূর্ত দপ্তর। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের আওতাধীন সিপিডব্লুডি এই দরপত্র ডাকে। মোট ৩৫ কোটি টাকার দরপত্র ডাকা হয়। যদিও দরপত্র ডাকার পরদিনই লোকসভার দর্শকাসন থেকে মূল সভাকক্ষে ঝাঁপ দেয় সাগর শর্মা নামে এক যুবক। সাংসদরা তাকে ধরার চেষ্টা করলে গ্যাস উড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাগর শর্মা। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, দরপত্র জমা দেওয়ার জন্য ২২ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে পূর্ত দপ্তর। সেদিনই দরপত্র খোলা হবে বলে সূত্রের খবর। তবে কাজটি যেহেতু সংসদ ভবনের নিরাপত্তা বিষয়ক, সেই কারণেই কর্মী, শ্রমিক থেকে কাজের সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রি নিয়ে ভিতরে যাওয়ার ব্যাপারে কড়া নিয়ম করা হয়েছে। অতিরিক্ত নজর রাখা হচ্ছে সেই দিকটিতে।

কর্মীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা নিয়েও অতিরিক্ত পদক্ষেপ করা হচ্ছে। পূর্ত দপ্তরের ডাকা দরপত্রে উল্লেখ করা হয়েছে, " দরপত্র প্রদানকারীকে ব্যক্তিগত খরচে কাজের জায়গা পরিদর্শন করতে হবে। সেখানে গিয়ে কাজের জায়গা এবং তার আশপাশ ভালভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হবে। নির্ধারিত কাজের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে দরপত্র প্রদানকারীকে।" সেখানে আরও বলা হয়েছে, "রিসেপশন লাউঞ্চে নিরাপত্তার পাশাপাশি অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো এবং তারসঙ্গে বৈদ্যুতিন ও যান্ত্রিক সরঞ্জাম বসাতে হবে।এছাড়াও নিরাপত্তা বিষয়ক নানান যন্ত্র, বুলেট প্রুফ মোর্চাও রয়েছে সেই তালিকায়। যথাযথভাবে সংশ্লিষ্ট ঠিকাদারকে পরিকল্পনা করতে হবে।" পূর্ত দপ্তরের তরফে জারি করা দরপত্রে বলা হয়েছে, বরাত পাওয়া ঠিকাদারকে বড় সংখ্যক কর্মী নিয়ে কাজ করতে তিনটি শিফটে। দক্ষ, অর্ধ দক্ষ এবং অদক্ষ কর্মী এবং অভিজ্ঞতা সম্পন্ন সুপারভাইজার ও পেশাদার এবং অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ সম্পন্ন করার উল্লেখ করা হয়েছে দরপত্রে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া