রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শিবরাত্রিতে ভুলেও করবেন না এই সব কাজ! শুধু উপোস নয়, জানুন কীভাবে পুজো করলে তুষ্ট হবেন মহাদেব

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হিন্দু ধর্মমতে, শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বলে পরিচিত। দেশ জুড়ে ধুমধাম সহকারে এই দিনে শিবের পুজো করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এমনিতে ১২ মাসে ১২টি শিবরাত্রি পালিত হয়। প্রতি মাসের শিবরাত্রিকে মাসিক শিবরাত্রি বলে। আর ফাল্গুন মাসের শিবরাত্রি হল মহাশিবরাত্রি। কথিত রয়েছে, এদিন শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একইসঙ্গে এই তিথিতে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে প্রচলিত বিশ্বাস। 

শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকেই উপোস রেখে চার প্রহরের পুজো করেন। শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। কিন্তু মহাশিবরাত্রির উপোস ও পুজোয় বিশেষ কিছু রীতিনীতি মেনে চলতে হয়। জেনে নিন মহাদেবের পুজোর সেই সব খুঁটিনাটি-

কী কী করবেন না

১. শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে কালো ও নীল রঙের পোশাক পরা অশুভ। বদলে পরতে পারেন লাল, হলুদ, সবুজ রঙের পোশাক। স্নানের পর এই সব রঙের পোশাক পরে পুজো করলে তুষ্ট হন মহাদেব। 
২. শিবরাত্রি যেহেতু চার প্রহরে পুজো হয়, তাই প্রতিবার সম্ভব না হলেও অন্তত সন্ধেয় স্নান করে পুজোয় বসুন। পরের দিন সকালেও স্নান সেরেই উপোস ভঙ্গ করুন। 
৩. শিবরাত্রিতে আমিষ খাবার খাওয়া উচিত নয়। এদিন পেয়াঁজ রসুন থেকেও দূরে থাকুন। একইসঙ্গে শিবরাত্রিতে চাল, গম কিংবা ডাল জাতীয় খাবার না খাওয়ার রীতি রয়েছে। 
৪. শিবলিঙ্গে নারকেলের জল ঢালবেন না। হিন্দু ধর্মে নারকেলকে শুভ বলে মনে করা হয়। সাধারণত, সকল আচার-অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠানে নারকেল উৎসর্গ করা হয়। কিন্তু এই ফলটি শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়।
৫. কথিত রয়েছে, এই তিথিতে কারও সঙ্গে ঝগড়া করা কিংবা অপশব্দ ব্যবহার করা উচিত নয়। বাড়িতে কোনও অশান্তি হওয়া থেকেও বিরত থাকুন। 

কী কী করবেন

১. অনেকেই জানেন না শিবরাত্রিতে চার প্রহরে পুজোর নিয়ম রয়েছে। তাই সম্ভব হলে চার প্রহরের সঠিক সময় জেনে পুজো করুন। 
২. বাড়িতেও করতে পারেন শিবলিঙ্গ স্থাপন। মহাশিবরাত্রির দিনে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা শুভ। শাস্ত্র বলছে, বাড়িতে শিবলিঙ্গ এনে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও সারা দিন ওম নম: শিবায় মন্ত্রোচারণ করলেও শুভ ফল পাওয়া যায়। 
৩. শিবলিঙ্গে শণ, ধুতরা, আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন। জল, কাঁচা দুধ, আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ। 
৪. এদিন রাত জেগে শিব স্তোত্র পাঠ করলেও মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলে কথিত রয়েছে। 
৫. এছাড়া শিবরাত্রির উপোসেরও বেশ কিছু নিয়ম আছে। যেমন একবার ফল খেতে পারেন। নিরামিষ খাবারেও যেন সাধারণ নুনের বদলে সৈন্ধব লবণ থাকতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া