শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This DRDO scientist is living with five kidneys, thanks to medical miracle

দেশ | একটি মানুষের দেহেই পাঁচটি কিডনি! ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে, এও কি সম্ভব?

AD | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একবার নয়, দু'বার নয় পর পর তিন বার! হ্যাঁ টানা তিনবার কিডনি প্রতিস্থাপনের পরেও বহাল তবিয়তে আছেন ৪৭ বছর বয়সী বিজ্ঞানী দেবেন্দ্র বার্লেওয়ার। দিল্লিতে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের ঘটনা ঘটেছে। মনের জোর এবং উন্নত চিকিৎসাবিজ্ঞানের কারণে নতুন জীবন পেয়েছেন কিডনির জটিল অসুখে ভুগতে থাকা  দেবেন্দ্র। তাঁর শেষ কিডনিটি নেওয়া হয়েছে একজন ব্যক্তি মৃত্যুর পর দান করে যাওয়ার পর। তাঁর দেহে এখন মোট পাঁচটি কিডনি রয়েছে। যাঁর মধ্যে কেবল একটিই সচল।

কোনও রোগীর দেহে তৃতীয়বার কিডনি প্রতিস্থাপন করা বিরল ঘটনা। কারণ, উপযুক্ত দাতা খুঁজে বার করা, অঙ্গপ্রত্যঙ্গের ঝুঁকি নির্ধারণ করা এবং নতুন কিডনির জন্য জায়াগা তৈরি করা। এসব সমস্যার সম্মুখীন হতে হয় চিকিৎসকদের। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ফরিদাবাদের অমৃতা হসপিটালের ডাক্তাররা সফলভাবে সেই সকল বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। 

পেশায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর বিজ্ঞানী দেবেন্দ্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,  ২০০৮ সাল থেকে জটিল কিডনির অসুখে ভুগতে শুরু করেন তিনি। সপ্তাহে তিন বার ডায়ালিসিস করাতে হাসপাতালে যেতে হত। এর ফলে তাঁর ব্যক্তিগত জীবন, শরীরের পাশাপাশি কর্মক্ষেত্রেও প্রভাব পড়ছিল। ২০১০ সালে প্রথমবার কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। ২০১২ সালে দ্বিতীয়বার প্রতিস্থাপন হয়। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার প্রতিস্থাপন করা কিডনিটি কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে তাঁকে আবার ডায়ালিসিস শুরু করতে হয়। 

দেবেন্দ্র তৃতীয়বার কিডনি প্রতিস্থাপন করেছেন ডা. অনিল শর্মা এবং ডা. আহমেদ কামাল। অনিল বলেন, ''দু'বার ব্যর্থ কিডনি প্রতিস্থাপনের পরেও তৃতীয় প্রতিস্থাপন রোগীর স্বাস্থ্যের জন্য ভাল। এর ফলে রোগী অনেক দিন সুস্থ জীবনযাপন করতে পারবেন। ২০২৩ সালে হাসপাতালে দাতার খোঁজে নাম লিখিয়ে যান দেবেন্দ্র। ২০২৫ সালের ৭ জানুয়ারি দাতার খোঁজ মেলে। জাতীয় অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন সংগঠন (নোট্টো) দেবেন্দ্রর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে অগ্রাধিকার দেয়। ৮ জানুয়ারি তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। তাঁকে অস্ত্রোপচারের জন্য তৈরি করার জন্য ডাক্তারদের হাতে অল্প কয়েক ঘণ্টার সময় ছিল।''

কিন্তু দেবেন্দ্রর শরীর থেকে পুরনো কিডনিগুলি সরানো হল না কেন? এ বিষয়ে বেঙ্গালুরুর কাবেরী হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডা. নিশ্চয় ভানুপ্রক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে, গ্রহীতার আসল এবং অকার্যকর কিডনি যথাস্থানে রেখে দেওয়া একটি সাধারণ অভ্যাস। জটিলতা এড়াতে নতুন কিডনি সাধারণত তলপেটে (ইলিয়াক ফোসা) স্থাপন করা হয়। আসল কিডনি সরিয়ে ফেললে রক্তপাত, সংক্রমণ এবং অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ঝুঁকি তৈরি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া