বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Lifestyle: শীতের মরশুমে সাবধান থাকুন এই পাঁচটি রোগ থেকে , রইল বিশেষজ্ঞের পরামর্শ

নিজস্ব সংবাদদাতা | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯ : ২৭Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে আর্দ্রতা ও তাপমাত্রা কম হওয়ার কারণে বেশ কিছু রোগের প্রকোপ বাড়ে। এই সময় শীতকালীন অসুস্থতা সম্পর্কে সচেতন হওয়া দরকার। এবং প্রতিরোধমূলক ব্যবস্থা.নেওয়া জরুরি। বিশেষজ্ঞের মতে, এই সময় যে কয়েকটি বিষয় থেকে সাবধানে থাকবেন -
 সাধারণ সর্দি-জ্বর 
যে ভাইরাল সংক্রমণ শ্বাসতন্ত্রের উপরের অংশকে প্রভাবিত করে তা হল সাধারণ সর্দি। গলা ব্যথা, কাশি, হাঁচি, সর্দি বা নাক বন্ধ হওয়া এবং মাঝে মাঝে হালকা জ্বর - এগুলোই উপসর্গ। ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত এই সমস্যায়। এছাড়াও, মধু-তুলসী, আমলকি এগুলো উপকারী।
ইনফ্লুয়েঞ্জা (ফ্লু):
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে ফ্লু হয়। এটি একটি শ্বাসযন্ত্রের রোগ যা অত্যন্ত সংক্রামক। সাধারণ ঠান্ডা ছাড়াও, লক্ষণগুলি আরও গুরুতর হতে পারে। জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, শরীরে ব্যথা, কাশি এগুলো বেশি পরিমাণে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
নোরোভাইরাস:
 অত্যন্ত সংক্রামক এই নোরোভাইরাস গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যার মূল কারণ। বমি বমি ভাব, ডায়রিয়া এবং পেটে ক্র্যাম্পিং হলে সাবধান থাকুন। ছোটরা এই সমস্যায় বেশি ভোগেন।
ব্রঙ্কাইটিস:
 দীর্ঘস্থায়ী কাশি, বুকে অস্বস্তি এবং মাঝে মাঝে জ্বর। এই রোগের এটাই লক্ষণ। ভেপার নিন, গার্গল করুন। এবং অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন।
নিউমোনিয়া:
ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের মতো অসংখ্য প্যাথোজেন থেকে নিউমোনিয়া হতে পারে। যা ফুসফুসের প্রদাহ সৃষ্টি করে। কাশি, জ্বর, এবং বুকে ব্যথা এর মূল উপসর্গ।  
 
কী করবেন?
মাস্ক পড়ুন। মরশুমি ফল ও শাকসবজি খান। খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করুন। মশলাদার খাবার খাবেন না। পর্যাপ্ত জল খেতে হবে। ফুসফুসের সমস্যা থাকলে ডাক্তারি পরামর্শ নিন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া