রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Woman finds her long lost sister after appearing on a dating reality show lif

লাইফস্টাইল | ডেটিং করতে গিয়ে খুঁজে পেলেন হারিয়ে যাওয়া বোনকে! দেড় দশক পর কান্নায় ভাসলেন দু’জনে

নিজস্ব সংবাদদাতা | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মেলালেন তিনি মেলালেন, এখানে ‘তিনি’ বলতে যদিও অন্য কেউ নন, এই ‘তিনি’ একটি ডেটিং রিয়ালিটি শো। আসলে কখনও কখনও বাস্তব কল্পনাকেও হার মানায়। তেমনই এক ঘটনার সাক্ষী থাকলেন ইংল্যান্ডের বার্মিংহামের দুই বোন - কেটি এবং লুইসি।

ইংল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেল ডেটিং সংক্রান্ত একটি রিয়েলিটি শো হয়। নাম- ‘ফার্স্ট ডেটস’। এই অনুষ্ঠানে ডেটিং করতে ইচ্ছুক প্রতিযোগীরা অংশ নেন। এই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আবেদন করেন কেটি। তাঁর আবেদন গৃহীত হয়। আর এই শোতে মুখ দেখানোর পরেই চিরতরে বদলে যায় তাঁর জীবন। শোতে নিজের পরিচয় দেওয়ার সময় তিনি জানান, আদপে তিনি পালিতা কন্যা। খুব ছোটবেলায় দত্তক নেওয়া হয় তাঁকে। সেই থেকেই পালক বাবা মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। শো-এর এই পর্ব প্রকাশিত হতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে মেসেজ আসে তাঁর কাছে।

কেটি জানান, যিনি মেসেজ করেন তিনি আর কেউ নন, লুইসি। লুইসিই তাঁকে জানান, কেটির জীবন বৃত্তান্ত শোনার পর তাঁর মনে হচ্ছে তিনি লুইসির নিজের বোন। কথপোকথন এগোতেই প্রকাশ্যে চলে আসে সত্যিটা। দেখা যায় আদপেই তাঁরা দুই বোন। খুব অল্প বয়সে মা-বাবা তাঁদের ছেড়ে চলে যান। এর পর দুই বোনের ঠাঁই হয় সরকারি হোমে। সেখান থেকেই আলাদা আলাদা দম্পতি দত্তক নেন তাঁদের। এর পর আর কোনও দিন দেখা হয়নি তাঁদের। প্রায় দেড় দশক পর একে অপরের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই বোন। আর কোনও দিন একে অপরকে ছেড়ে না যাওয়ার শপথ নিয়েছেন তাঁরা। নিজেরাই নিজেদের এই কঠিন সত্যের কথা নেটমাধ্যমে প্রকাশ করেছেন কেটি ও লুইসি। তাঁদের আশা এই কাহিনি জানতে পেরে আরও অনেক হারিয়ে যাওয়া ভাই বোন একে অপরকে খুঁজে বার করার চেষ্টা করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া