শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

CBSE is planning to conduct class 10 board exams twice a year from 2026

দেশ | আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দু'বার হতে পারে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা, শীঘ্রই সিদ্ধান্ত নেবে সিবিএসই

AD | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বছরে দু'বার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের তরফ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয়, ২০২৬ সাল থেকে বছরে দু'বার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়া হতে পারে। খসড়া ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। অংশীদাররা ৯ মার্চের মধ্যে তাদের মতামত জমা দিতে পারবেন। এরপরেই নীতি চূড়ান্ত করা হবে।

সিবিএসই-এর নির্দেশিকায় বলা হয়েছে, ''উভয় সংস্করণের জন্য একই কেন্দ্র বরাদ্দ করা হবে। পাশাপাশি পরীক্ষার ফিও বাড়ানো হবে। নতুন প্রস্তাবের বলা হয়েছে, শিক্ষার্থীরা চাইলে উভয় পরীক্ষাতেই অংশগ্রহণ করতে পারবে। উভয় পরীক্ষাই পূর্ণাঙ্গ সিলেবাসের উপর ভিত্তি করে হবে। প্রথম ধাপের পরীক্ষা প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা একই বছরের মে মাসে অনুষ্ঠিত হবে।'' নির্দেশিকায় আরও বলা হয়েছে, ''দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা অব্যাহত থাকবে। কোচিং ক্লাসের প্রয়োজনীয়তা দূর করার জন্য বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা সংস্কার করা হবে। বর্তমান মূল্যায়ন ব্যবস্থার ক্ষতিকারক প্রভাবগুলি কমানোর জন্য বোর্ড পরীক্ষাগুলিকে পুনরায় নকশা করা হবে। শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত আগ্রহের উপর নির্ভর করে বোর্ড পরীক্ষা দেওয়ার অনেক বিষয় বেছে নিতে সক্ষম হবে।" 

নতুন জাতীয় শিক্ষা নীতি (এনইপি) সুপারিশ করেছে, বোর্ড পরীক্ষার ঝুঁকি কমানোর জন্য সমস্ত শিক্ষার্থীকে যে কোনও শিক্ষাবর্ষে সর্বোচ্চ দু'বার পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, এই ব্যবস্থার অধীনে কোনও অতিরিক্ত পরীক্ষা নেওয়া হবে না। যদি শিক্ষার্থীরা চায় নিজেদের নম্বর আরও ভাল করতে তাহলে তারা চাইলেই পরীক্ষায় বসতে পারবে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের তালিকা পূর্ববর্তী বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত করা হবে। অর্থাৎ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের পরীক্ষার তালিকা ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের নাম নথিভুক্ত না করলে কোনও নতুন পরীক্ষার্থীকে ২০২৬ সালের মে মাসের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করা অনুমতি দেওয়া হবে না। 

মে মাসের পরীক্ষার পরেই চূড়ান্ত পাসের সার্টিফিকেট এবং মার্কশিট জারি করা হবে। সেখানে উভয় পরীক্ষায়  প্রাপ্ত নম্বর এবং প্রতিটি বিষয়ের যে পরীক্ষার নম্বর ভাল সেটিরই উল্লেখ করা থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া