শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পাঁচ দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। ধর্ষণের অভিযোগে ১৮ জন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা ১৬ বছর বা তার ঊর্ধ্বে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকল নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকলকে সমস্ত সরকারি সাহায্য দেওয়া হচ্ছে ।
ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কুন্তিতে। রানিয়া এলাকা থেকে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে ওই পাঁচ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সব ঘটনা খুলে বলায় পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
কুন্তির পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, রানিয়া পুলিশ স্টেশনে ওই নাবালিকাদের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্র বিশেষ দল গঠন করে ১৮ জন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতাদের বয়ান অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১২৬ (২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১২৭ (২) (অন্যায়ভাবে আটকে রাখা), ১১৫ (২) (স্বেচ্ছায় আঘাত করা), ১০৯ (১) (হত্যার চেষ্টা) এবং ৭০ (২) (১৮ বছরের কম বয়সী মহিলাদের গণধর্ষণ) এবং পকসো আইনের ৪ (যৌন নির্যাতন) এবং ৮ (যৌন নির্যাতনের শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের ডিজিপি অনুরাগ গুপ্ত বলেন, ''১৮ জন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সকলেই নাবালক। এই মামলায় নির্যাতিতাদের সকল সরকারি সুযোগসুবিধা প্রদান করা হচ্ছে।'' তিনি আরও বলেন, ''১৬ বছরের বেশি বয়সী ছেলেদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে। যাতে আমাদের সমাজে ছেলেরা এই ধরনের নোংরা কাজ না করে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?