বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মা মানেই অপত্য স্নেহ। কিন্তু এবার দেখা গেল ঠিক উল্টো চিত্র। অবাধ্য ছেলেকে কড়া হাতে শাসন করতে গাড়ি থেকে সোজা নামিয়ে দিলেন মা। ঘটনাটি চীনের। এই ভিডিও সামনে আসার পরই শুরু হয়েছে জলঘোলা।
চীনের সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য হেনান প্রদেশের ঝেংঝুতে। জানা গিয়েছে, ওই মহিলার নাম ঝাং। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত এক্সপ্রেসওয়ের জরুরি লেনে গাড়ি থামিয়ে দিয়েছেন ওই মহিলা। কারণ হিসেবে জানা গিয়েছে, ছেলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করছিল। এই নিয়ে বার বার বকা দিচ্ছিলেন এতে ওই আট বছরের ছেলে বেশ বিরক্ত হয়। এমনকি মায়ের ওপরে রাগ দেখিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার হুমকিও দেয়। ঝাং জানিয়েছেন, তিনি মৌখিকভাবে সতর্ক করে তাঁর ছেলেকে শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর তাঁকে সোজা গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। মা এদিন সংবাদমাধ্যমকে এও জানান, ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন । তিনি জানতেন, হাইওয়েতে গাড়ি থামানোর জন্য জরিমানা করা হবে। কিন্তু তিনি ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই এই পন্থা বেছে নেন তিনি।
চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ডুইইন-এ, এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ঝাং তাঁর ছেলেকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়। এরপর তিনি তাঁকে গাছের ডাল দিয়ে আঘাত করছেন। শেষপর্যন্ত ভিডিওতে দেখা যায়, এত কিছুর পরেও ছেলে তাঁর কোটটিকে ধরে রেখেছে।
ভিডিওটি কে রেকর্ড করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে ঝাং পরে প্রকাশ করেন, তাঁর পরিবারের একটি নির্দিষ্ট নিয়ম আছে যেখানে যখন একজন বাবা-মা কোনও শিশুকে শাসন করেন, তখন অন্য প্রাপ্তবয়স্কদের হস্তক্ষেপ করা উচিত নয়। পরে ঝাং একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁর ছেলে নিজের ভুল স্বীকার করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চীনের সড়ক নিরাপত্তা নিয়ম অনুযায়ী, কোনও বৈধ কাগজ ছাড়া ফ্রিওয়ের জরুরি লেনে গাড়ি থামানোর ফলে ২০০ ইউয়ান বা প্রায় ২,৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?