মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Three arrested in Dhakuria snatching case said Kolkata Police CP Manoj Verma

কলকাতা | ঢাকুরিয়ায় ছিনতাইয়ের ঘটনা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, জানালেন কমিশনার মনোজ বর্মা

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শহরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ। ঢাকুরিয়ার ঝিল রোডে এক বয়স্ক মহিলাকে দাঁড় করিয়ে গলার হার ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন, বাপি সরকার, বাপ্পা সরকার এবং অমিত মণ্ডল। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, “ধৃত তিনজনের নামে আগেও থানায় অভিযোগ ছিল। ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করার চেষ্টা চলছে।” 

কমিশনার বলেন, “ঢাকুরিয়ায় সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।” যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের বিরুদ্ধে আগেও এরকম অপকর্মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মনোজ বলেন, “এই তিনজন আগেও গ্রেপ্তার হয়েছিল। প্রায় আটটি মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে।” তবে পিয়ালী দে রায়ের থেকে যে সোনার গয়নাটি ছিনতাই হয়েছিল তা উদ্ধার করার চেষ্টা চলছে।'' 

গত শনিবার গরফা থানায় ঢাকুরিয়ার ঝিল রোডে বিকেলে প্রৌঢ়া পিয়ালী দে রায়ের গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। জানা গিয়েছিল, বছর ষাটের ওই মহিলা এক আত্মীয়ের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন। তাঁর অভিযোগ ছিল, সেই সময়ে তিন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে তাঁর সামনে দাঁড়ায়। পিয়ালীর সঙ্গে কথা বলতে বলতে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে কিছু জানতে চায় তাঁরা। পিয়ালী সেই ফ্ল্যাটের দিকে তাকাতেই ছিনতাইকারীরা তাঁর গলা থেকে সোনার হারটি টান মেরে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, যাওয়ার আগে তারা পিয়ালীকে এই বলে শাসিয়ে যায় যে, বিষয়টি নিয়ে হইচই করলে ফল ভাল হবে না। প্রৌঢ়ার দাবি, ছিনতাই হওয়া সোনার হারটির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া