রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শিবরাত্রিতে কখন শিবের মাথায় জল ঢালবেন? ৪ প্রহরের পুজোর সময় কখন? জানুন ব্রত পালনের সঠিক নিয়ম

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হিন্দু ধর্মমতে, শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বলে পরিচিত। কথিত রয়েছে, এদিন শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একইসঙ্গে এই তিথিতে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে প্রচলিত বিশ্বাস। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়।  

শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে চার প্রহর বলা হয়। পুরাণ অনুযায়ী, শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন মহাদেব। তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পুজো করা উচিত। আবার শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। জেনে নিন এবারের মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়-

প্রথম প্রহরের পুজো: সন্ধে ৬টা ১৯ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত
দ্বিতীয় প্রহরের পুজো: রাত ৯টা ২৬ মিনিট থেকে মাঝরাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত
তৃতীয় প্রহরের পুজো: মাঝরাত ১২টা ৩৪ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্ত
চতুর্থ প্রহরের পুজো: ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত

চার প্রহরের পুজোর নিয়ম

মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায়। দ্বিতীয় প্রহরের পুজোর দই দিয়ে শিবের পুজোর নিয়ম রয়েছে। এই প্রহরের পুজোর মাধ্যমে ধন-সমৃদ্ধি লাভ করা যায়। মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করতে হয়। এই নিয়ম মানলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায়। চতুর্থ প্রহরের পুজোয় প্রথমে মধু ও তারপর জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। শাস্ত্র মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া