মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tangra Triple Murder Case: new info came in front during police investigation gnr

কলকাতা | ট্যাংরা-কাণ্ডে নতুন মোড়, পুলিশি তদন্তে উঠে এল একের পর এক বিস্ফোরক তথ্য

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ট্যাংরায় অভিজাত পরিবারে এক কিশোরী-সহ দুই মহিলার 'খুন'-এর ঘটনায় উঠে এল নতুন তথ্য। পুলিশের অভিযোগ, হাসপাতালের বিছানায় শুয়েই পুলিশকে তদন্তে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে। সোমবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে দুই ভাই-সহ প্রনয়ের নাবালক পুত্রকেও। তবে ট্যাংরা-কাণ্ডে দুই ভাইকে এখনই পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। পুলিশ সূত্রে খবর, ডাক্তার অনুমতি না দিলে অর্থাৎ হাসপাতাল থেকে ছুটি না দেওয়া পর্যন্ত তাঁদের কোনও ভাবেই গ্রেপ্তার করা যাবে না। 

লালবাজার পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে ডাক্তারের অনুমতি নিয়ে একাধিকবার দুই ভাই প্রণয় এবং প্রসুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিষ্কারভাবে তাঁদের থেকে কোনও উত্তরই পাওয়া যাচ্ছে না। যখনই তাঁদেরকে এ বিষয়ে জিজ্ঞেসা করা হচ্ছে তখনই ছোট ভাই বড় ভাইয়ের দিকে, আবার বড় ভাই ছোট ভাইয়কে দোষারোপ করছেন। দু'জনের কথায় কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। তবে, নাবালকের কথায় কিছু ধোঁয়াশা কাটার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই মৃত্যুর পরিকল্পনা চলছিল ১০ ফেব্রুয়ারি থেকেই। দুই ভাইয়ের বয়ান অনুযায়ী, তাঁরা পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ বা বিষ জাতীয় কোনও জিনিস খেয়ে নিজেদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিলেন। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয় ১৮ ফেব্রুয়ারি রাতে। এরপরেই তাঁরা নিজেদের শেষ করতে ১৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে, বড় ভাই প্রণয়ের হাতে বোতলের মতো বস্তুটি কি ছিল তার সদুত্তর এখনও পুলিশ দিতে পারেনি। পূর্বেও আত্মহত্যার চেষ্টা তাঁরা করেছিলেন, কিন্তু সেই কাজে সফল হননি বলেই জানা গিয়েছে।

নাবালিকার মুখ দিয়ে যে গ্যাঁজলা বা একটা তরল পদার্থ ফেনা আকারে বেরিয়েছিল তা কী এখনও ফরেনসিক রিপোর্ট থেকে সদুত্তর পাওয়া যায়নি। তবে পুলিশের অনুমান, বিষক্রিয়ার কারণেই শিশুর ওই পরিণতি  হয়েছিল। তবে বাড়ির তিন মহিলা সদস্যাদের হত্যা করে যে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সে ব্যাপারে পুলিশ নিশ্চিত। তবে এই চরম পরিণতির কারণ কী এবং কেন এই পথ বেছে নিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া