রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মাঝ আকাশে মাকড়সার হামলা, কীভাবে বাঁচলেন যাত্রীরা জানলে চমকে যাবেন

Sumit | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:   এযেন একেবারে কোনও ইংরাজী সিনেমার গল্প। মাঝ আকাশে একদল সাপ হামলা করেছিলেন একটি বিমানকে। সেইসময় নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন সকলে। তবে এবার সেই গল্প বাস্তবের মাটিতে দেখা দিল। তবে এখানে সাপ নয় ছিল ভয়ানক বিষধর মাকড়সা ট্যারান্টুলা।


বিমানের পাইলটের কেবিনেই লুকিয়ে ছিল সে। কখন যে সেখানে সে প্রবেশ করেছে সেটা কারও নজরে ছিল না। তবে এরপরই বিপত্তি বিমানের পাইলট নিজের সিটে গিয়ে বসতেই তাকে কামড়ে দেয় ট্যারান্টুলা। আরও বিপদের কারণ যে বিমানের পাইলট যখন বুঝতে পারলেন তাঁকে মাকডসা কামড়েছে তখন বিমান একেবারে মাঝ আকাশে। 


দায়িত্ব ছিল অনেক যাত্রীর। তাই সেইসময় ঘাবড়ে না গিয়ে নিজেকে সামলে রাখেন ওই পাইলট। এমনকি নিজের যন্ত্রণা সহ্য করে তিনি বিমানটিকে অবতরণও করেন। ঘটনাটি ঘটেছে ইবেরিয়া এয়ারবাসে। জার্মানি থেকে মাদ্রিদে যাচ্ছিল সেটি। তারপর সেখান থেকে স্পেনে চলে যেত বিমানটি। 

 


তার এই পরিস্থিতি দেখে বিমানের বাকি সহকর্মীরা দ্রুত তাকে ফার্স্ট এইডের ব্যবস্থা করেন। তবে এতকিছুর পরও সেই বিমানটিকে মাদ্রিদের বুকে সফলভাবে অবতরণ করেন ওই পাইলট। তার কাজের তারিফ করেছেন সকলেই। এরপর বিমান অবতরণ করার পরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মাকড়সার বিষের ওষুধ দেওয়া হয়। তবে বিষাক্ত এই প্রাণীর কামড় খেয়েও সেই পাইলট নিজের কাজ থেকে পিছিয়ে আসেনি।

 


তদন্তকারী অফিসাররা মনে করছেন কোনও যাত্রীর লাগেজ থেকেই এই মাকড়সাটি বিমানে প্রবেশ করেছে। মাকড়সার ভ্যাকসিন দেওয়ার পর সেই পাইলট এখন খানিকটা সুস্থ রয়েছেন। তবে এই ঘটনার জেরে বিমানটি তিনঘন্টা দেরিতে যাত্রা করে। ফলে যাত্রীদের খানিকটা অসুবিধা হয়ে যায়। তবে পাইলটের সাহসিকতায় প্রশংসা করেছেন সকলেই। 


পাইলটকে এভাবে মাকড়সার কামড়ের পর বাকি যাত্রীরাও খানিকটা ভীত হয়ে পড়েন। যদিও বিমানটিতে আর ট্যারান্টুলা পাওয়া যায়নি। তবে যাত্রীদের আতঙ্ক কাটতে অনেকটাই সময় লেগে যায়।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া