শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গণবিবাহের আয়োজন। আসরে হাজির প্রায় ৩০০ পাত্র-পাত্রী। যাদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের সালেমপুর গ্রামের বাসিন্দা কপিল কুমার ও পাত্রী প্রিয়াঙ্কা রাণীও। রমরম করে বিয়ের মাঙ্গলিক কাজকর্মের মধ্যেই ঘটল বিপত্তি। রে-রে করে কপিল ও প্রিয়াঙ্কাকে দেখে এগিয়ে আসেন গ্রামবাসীরা। এরপরই হস্তক্ষেপ করেন জেলা সমাজকল্যাণ আধিকারিক। শেষে কপিলের আর দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধা হল না, উল্টে প্রিয়াঙ্কা ও কপিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বরখাস্ত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের এক সদস্যকে। আপাতত শ্রীঘরে যাওয়ার তোড়জোড় করছে যুগল।
কেন এমন কাণ্ড ঘটালেন গ্রামবাসীরা? উত্তর প্রদেশের আমরোহায় গণবিবাহের আসরে হাজির কপিল কুমার সালেমপুর গ্রামের বাসিন্দা। সে বাওয়ানপুরার প্রিয়াঙ্কা রাণীকে বিয়ে করছিল। কিন্তু গ্রামবাসীরা দাবি করতে থাকেন কপিলের স্ত্রী রয়েছেন। আছে তিন সন্তানও!
যা শুনেই হস্তক্ষেপ করে প্রশাসন। ছুটে আসেন জেলা সমাজকল্যাণ আধিকারিক। কপিল কুমার ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। বিয়ের অনুষ্ঠানের জন্য যুগলকে দেওয়া উপহার, যেমন রান্নাঘরের বাসনপত্র এবং অন্যান্য গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে নেওয়া হয়। এছাড়াও জেলা সমাজকল্যাণ কর্মকর্তা পাংখুরি জৈন নিশ্চিত করেন যে, গণবিবাহ অনুষ্ঠানের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত সচিবকে বরখাস্ত করা হয়। কর্তব্য পালনে চরম অবহেলার অভিযোগে বরখাস্ত তাঁকে করা হয়। জেলা সমাজকল্যাণ আধিকারিক বলেন, "স্বাভাবিক পদ্ধতি হল সংশ্লিষ্ট গ্রাম উন্নয়ন আধিকারিক প্রকল্পের আবেদনকারীদের যাচাই করবেন এবং কেবলমাত্র তারপরই আবেদনকারীরা সরকারি সুবিধা পাবেন। কিন্তু, এক্ষেত্রে তা হয়নি।"
কেন ৩৫ বছরের কপিলের ২৪ বছরের প্রিয়াঙ্কাকে দ্বিতীয়বার বিয়ের ইচ্ছে হল? দ্বিতীবার বিয়ের পিঁড়িতে বসে কপিল কবুল করেছেন যে, সরকারি প্রকল্পের অর্থ সহায়তা পেতেই তাঁর এই পদক্ষেপ। উত্তরকপ্রদেশ সরকারের এক প্রকল্প অনুসারে দারিদ্র্যসীমার নীচের নবদম্পতিদের ৫১ হাজার টাকা সহায়তা করা হয়। কপিল জানিয়েছেন, কনে প্রিয়াঙ্কাকে তিনি আগে থেকেই চিনতেন। বিয়ের পর তাঁরা সরকারি সুবিধার টাকা ভাগাভাগি করে নিতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?