বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পেশায় চিকিৎসক। চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হন মানুষ। অথচ যে ঘটনা ঘটেছে ফ্রান্সে, চিকিৎসকের স্বীকারোক্তিতে রীতিমতো তোলপাড়। শুনলে হাড়হিম হবে।
ফরাসি শল্যচিকিৎসক। কয়েকদশক ধরে দিনের পর দিন চালিয়েছে নারকীয় কার্যকলাপ। একের পর এক শিশু-নাবালিকাকে ধর্ষণ, যৌন নিগ্রহ। বাদ পড়েনি নিজের নিকট আত্মীয়রাও। ওই ব্যক্তি গণধর্ষণের বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইতিমধ্যেই। বছর ৭৪-এর এই ব্যক্তি স্বীকার করেছে, ‘দিনের পর দিন শিশুদের উপর অকথ্য অত্যাচার করেছি।‘
ওই চিকিৎসক প্রায় ৩০০ রোগীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে বিচারাধীন। দিনের পর দিন এই কাজ চালিয়ে গিয়েছে। সোমবার বিচারপ্রক্রিয়ার মাঝে আদালতে সে স্বীকার করে নিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই চিকিৎসক আদালতে জানিয়েছে, সে ‘জঘন্য কার্যাবলীর’ জন্য অনুতপ্ত। বলেছে, ‘সেসব দিনে আর ফিরে যাওয়া যাবে না। জঘন্য কাজের জন্য যে বিরাট ক্ষতি হয়েছে শিশুদের, তা পূরণ হবে না কোনও দিন।‘ নিজের কাজের সমস্ত দায় নিতেও রাজি হয়েছে চিকিৎসক।
এই মামলার সূচনা ২০১৭সালে। চিকিৎসকের এক আত্মীয় তার বিরুদ্ধেই অভিযোগ আনে যৌন নিপীড়নের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসক হল জোয়েল লে স্কাউরনেক। পুলিশ সূত্রে খবর, মূলত শিশু, নাবালিকা রোগীদের ধর্ষণ ও যৌন হেনস্থা করত সে। তার বিরুদ্ধে ১১১টি ধর্ষণ এবং ১৮৯টি যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। ৩০০ নির্যাতিতার মধ্যে ২৫৬ জনের বয়স ছিল ১৫ বছরের নীচে। গড়ে তাদের বয়স ছিল ১১ বছর। নির্যাতিতাদের মধ্যে একবছরের শিশুও রয়েছে। ১৯৮৯ থেকে ২০১৪ সালের মধ্যে ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনাগুলো সে ঘটিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতাদের মধ্যে তার দুই খুদে আত্মীয়ও রয়েছে। এই ঘটনায় ২০২০ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা কর হয়েছিল সে সময়। ২০১৭ সালে এক প্রতিবেশী নাবালিকা চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে। অনেকেই জানিয়েছেন, নিপীড়নের সময়ের কোনও স্মৃতি নেই তাঁদের, তাঁরা তখন অচেতন অবস্থায় ছিলেন। লালসার শিকার হয়েছিল ছেলেরাও।
চিকিৎসকের ঘর থেকে তিন লক্ষ অশ্লীল ছবি, প্রচুর সেক্স টয়, শিশুদের সঙ্গে সঙ্গমের ছবি উদ্ধার করে পুলিশ। একটি ডায়েরিতে নির্যাতিতাদের নাম লিখে রেখেছিল সে। সেখানেই উল্লেখ রয়েছে, একাধিক নাবালিকাকে অপারেশন টেবিলেও যৌন হেনস্থা করেছিল সে। বারবার যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেও ভিন্ন শহরে গিয়ে হাসপাতালে কাজে যোগ দিত সে। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রাক্তন স্ত্রীও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?