রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: যতই ব্যস্ততা থাকুক, ত্বকের নূন্যতম যত্ন না নিলেই নয়। বিশেষ করে গরম-বর্ষা হোক বা শীত, ত্বক ভাল রাখতে সানস্ক্রিন মাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। রোদে বেরলে তো বটেই, এমনকী বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখা উচিত। কারণ ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সানস্ক্রিনের বড় ভূমিকা রয়েছে।
শুধু সানস্ক্রিন লোশন বা ক্রিম নয়, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক বিশেষ ওষুধ। পোশাকি নাম সানস্ক্রিন পিল। সকালে এই ওষুধ খেয়ে নিলেই সারাদিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকতে পারবেন। সানস্ক্রিন পিল ত্বকের ক্ষতি হওয়া থেকে শুরু করে অকালে বুড়িয়ে যাওয়া, সবই প্রতিরোধ করতে পারে এই ওষুধ। এছাড়াও ত্বকের কোষগুলোকে আরও সতেজ করে তুলতেও সাহায্য করে সানস্ক্রিন পিল।
কী এই সানস্ক্রিন পিল? ভিটামিন ই, ভিটামিন সি ক্যাপসুল, বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টের মিলিত রূপ হল এই বিশেষ ওষুধ। এছাড়াও এতে রয়েছে সেলেনিয়াম, গ্রিন টি পলিফেনল সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান। যদিও এই ধরনের পিল ত্বককে সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে কতটা রক্ষা করতে পারে, তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে শোনা গিয়েছে, বিভিন্ন ওষুধ বিপণন সংস্থা সাধারণ ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্টের ক্যাপসুলগুলিকেই সানস্ক্রিন পিল হিসাবে নতুন নামে বিক্রি করছে। তাই এই ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেক্ষেত্রে নির্বিদ্ধায় সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন।
ত্বকের জন্য কেন এত জরুরি সানস্ক্রিন? আসলে সানস্ক্রিন শুধু ট্যান পড়ার হাত থেকে বাঁচায় না, সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই সানস্ক্রিনের আসল কাজ। অতিবেগুনি রশ্মি ত্বকের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন এবং ইলাস্টিন ফাইবারের ক্ষতি করে। ফলে ত্বকের টান টান ভাবও নষ্ট হয়। সানস্ক্রিন না মেখে দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকে মেলানিন উৎপাদন বেড়ে যায়। যে কারণে ত্বকের মুখে মেচেতার দাগ, ফ্রেকলস কিংবা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সানস্ক্রিন ব্যবহার না ত্বকে অকালে বয়সের ছাপ পড়ে, ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?