রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আধুনির ব্যস্ততার জীবনে শরীরের প্রতি অবহেলার শেষ নেই। কমবয়সিদের মধ্যেও বাসা বাঁধছে একাধিক জটিল ক্রনিক রোগ। অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গেই প্রভাব পড়ে যৌন স্বাস্থ্যেও। যদিও যৌনতা নিয়ে কথা বলতে আজও রাখঢাক কম নেই । কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। নিঃসন্দেহে শারীরিক মিলন দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে।
বিবাহিত বা প্রেম জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ যৌনতা এক বিশেষ অনুভূতিও বটে। তবে যৌনতা কি নিছকই শারীরিক আনন্দ? কখনও ভেবে দেখেছেন দীর্ঘদিন শরীরী সম্পর্কে লিপ্ত না হলে কী হতে পারে? গবেষণায় উঠে এসেছে সেই বিষয়ে চমকে দেওয়া তথ্য।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঙ্গম না হলে মহিলাদের যৌনাঙ্গের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। বাধাপ্রাপ্ত হতে পারে রক্ত প্রবাহ। দীর্ঘদিন বাদে সহবাস করলে যৌন উত্তেজনা কমে যায়। পুরুষদের ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’ এবং লিঙ্গ শিথিলতার সমস্যা বাড়তে পারে।
গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের ক্ষেত্রে যৌনতায় দীর্ঘ ছেদ পড়লে যোনির শুষ্কতা এবং সঙ্গমের সময় যন্ত্রণা হতে পারে। আবার সঙ্গমের সময়ে মহিলাদের দেহে এন্ডোরফিন হরমোনের মাত্রা এবং জরায়ুর সংকোচন বৃদ্ধি পায়। যা পিরিয়ডের ব্যথা কমাতে সহায়ক। তাই দীর্ঘদিন শারীরিক মিলন না হলে ঋতুস্রাবের সময় ক্র্যাম্পের সমস্যা বাড়তে পারে।
শারীরিক সঙ্গম শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রার ভারসাম্য বজায় রাখে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। তাই বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শারীরিক মিলন না হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। যৌন সম্পর্কের মাধ্যমে ‘ইমিউনোগ্লোবিউলিন এ’-র মাত্রা বাড়ে। দীর্ঘদিন সঙ্গম না হলে তা কমে যায়। দেখা গিয়েছে, নিয়মিত যৌন সঙ্গমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে।
এছাড়াও নিয়মিত যৌন সঙ্গম ঘুমের উপরও প্রভাব ফেলে। অর্থাৎ দীর্ঘদিন বাদে মিলনে লিপ্ত হলে ঘুমের নিয়ম বদলে যায়। গবেষণায় দেখা গিয়েছে, যত বেশি দিন কেউ শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকবেন, ততই তাঁর যৌনক্ষমতা কমবে। আবার অনেক সময়ে যৌনতায় দীর্ঘ বিরতি থাকলে সম্পর্কে মানসিক দূরত্বও তৈরি হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?