মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মা-মেয়ে! কুমোরটুলি-কাণ্ড প্রকাশ্যে আসতেই বিস্ফোরক পড়শিরা

Riya Patra | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ আটক করেছে দু'জনকে। আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ মধ্যমগ্রামের বীরেশপল্লি এলাকার বাসিন্দা। সংবাদমাধ্যমে কুমোরটুলির ঘটনা জানাজানি হতেই মুখ খোলেন পড়শিরা। মা ও মেয়ের উশৃঙ্খল জীবনযাত্রায় তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বলে অভিযোগ। 

মঙ্গলবার সকালে কলকাতার কুমারটুলি এলাকায় ট্রলি ব্যাগে করে দেহ ফেলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষ। তাঁরা দু'জনে গত আড়াই বছর ধরে মধ্যমগ্রামের বীরেশপল্লি এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। সংবাদমাধ্যমে এদিন কুমারটুলির ঘটনা দেখানোর পরেই বীরেশপল্লির বাসিন্দারা মুখ খোলেন। তাঁরা জানান, মা ও মেয়ে বেলাগাম জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন। প্রায়ই রাতের দিকে অপরিচিত যুবকরা ওই বাড়িতে যাতায়াত করত বলে পড়শিদের অভিযোগ। আরও অভিযোগ, গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে মধুচক্র চলত। তাঁরা পুরসভাকেও ঘটনাটি জানিয়েছিলেন। 

বাসিন্দাদের অভিযোগ পাওয়ার পর মধ্যমগ্রাম পুরসভার উপপ্রধান প্রকাশ রাহা পদক্ষেপ নিতে উদ্যোগী হন। তখন ফাল্গুনী ও আরতি প্রকাশ্যে প্রকাশকে গালিগালাজ করেন বলে জানা গিয়েছে। ওই ভাড়াবাড়ির মালিক কলকাতায় বাস করেন। উপপুরপ্রধান বাড়ির মালিককেও বিষয়টি জানিয়েছিলেন। দিনকয়েক আগে ওই বাড়িতে এক মহিলাকে যাতায়াত করতে দেখা যায়। জানা গিয়েছে, তাঁর নাম সুমিতা ঘোষ। সম্পর্কে তিনি ফাল্গুনীর পিসি শাশুড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুমোরটুলিতে ট্রলি ব্যাগে উদ্ধার হওয়া দেহটি সুমিতার। মা-মেয়ে দু'জন মিলে তাঁকে খুন করেছেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভারতী ও  ফাল্গুনী একটি ট্রলি ব্যাগে সুমিতার দেহ প্লাস্টিকে মুড়ে বীরেশপল্লি থেকে একটি ভ্যানে চেপে তারা প্রথমে মধ্যমগ্রাম দোলতলায় যান। সেখান থেকে একটি গাড়ি করে কাজিপাড়া রেলস্টেশনে যান। কাজিপাড়া থেকে পার্ক সার্কাস পর্যন্ত ট্রেনের টিকিট কেটেছিলেন। প্রথমে প্রিন্সেপঘাটে তাঁরা দেহভর্তি ট্রলি গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অনুকূল পরিবেশ না পাওয়ায় মা ও মেয়ে কুমারটুলিতে চলে যান। গঙ্গার ঘাটে ট্রলিটি ফেলার সময় দু'জন স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যান। 

বারাসতের এসডিপিও বিদ্যাসাগর আজিঙ্কা মধ্যমগ্রামের বীরেশপল্লি এলাকায় ওই ভাড়া বাড়িতে গিয়েছেন। বাড়িটি তালাবন্ধ রয়েছে। বাড়ির মালিককে পুলিশ ডেকে পাঠিয়েছে। এসডিপিও বলেন, 'অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া