শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কল্পনাতেও ভাবেননি, মধুচন্দ্রিমা ছেড়ে তেড়েফুড়ে পালালেন নববধূ! কী এমন করলেন স্বামী?

RD | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নতুন বিয়ে হয়েছে। নবদম্পতির মধুচন্দ্রিমায় যাওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। সেইরকমই উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন গোয়ায়। কিন্তু, সেখানে গিয়েই তাঁদের জীবনে নয়া মোড়। শেষপর্যন্ত মধুচন্দ্রিমা শিকেয় তুলে ওই বিবাহিত বধূ কোনওমতে বাড়ি ফিরেছেন। অভিযোগ দায়ের করেছেন থানায়।

গত ১২ ফেব্রুয়ারি হিন্দু রীতি মেনে চিকিৎসক রত্নেশ গুপ্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহিলা। জীবনের বড় আকাঙ্খা নিয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ি। কিন্তু, সময়মত এগোতেই ছন্দপতন। শ্বশুরবাড়ির বিরুদ্ধে নববধূ যৌতুক-সম্পর্কিত হয়রানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। সমস্যা সমাধানের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে সমস্যার মিমাংসা করে আসেন নববধূর মা-বাবা। তা সত্ত্বেও, নির্যাতন অব্যহত ছিল বলে অভিযোগ।

এরপর গত ১৯ ফেব্রুয়ারি, বধূ তাঁর স্বামীর সঙ্গে গোয়ায় যান মধুচন্দ্রিমার জন্য। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। নববধূর অভিযোগ যে, তাঁর স্বামী মধ্যরাতে হোটের ঘরে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, এমনকি তাঁকে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করেন। 

পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর, নির্যাতিতার বাবা-মা তখনই মেয়েকে ফেরাতে একটি বিমানের ব্যবস্থা করেন। গত ২২শে ফেব্রুয়ারি তাঁদের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। ফিরে এসে, নির্যাতিতা নববধূ সদর কোতোয়ালি থানায় স্বামী এবং তাঁর পরিবারের আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার সোমেন্দ্র মীনা জানিছেন যে, কনের অভিযোগের ভিত্তিতে মারধর এবং যৌতুক হয়রানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া