শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার শেষ অমৃত স্নানের জন্য প্রস্তুতি তুঙ্গে। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ শেষ হতে চলেছে বুধবার। জানা গিয়েছে, মহাশিবরাত্রির দিনে প্রয়াগরাজে এক কোটিরও বেশি ভক্তের উপস্থিতি আশা করছে প্রশাসন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকারের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬৪ কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।
এর আগে পাঁচটি অমৃত স্নান সম্পন্ন হয়েছে – ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি। বুধবার বিশেষ তিথির শেষ দিনে অংশ নিতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজের পথে রওনা দিয়েছেন। ট্রেন, বিমান এবং সড়কপথে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভক্তদের সুবিধার্থে প্রশাসনের তরফেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লখনউ ও প্রতাপগড় থেকে আগত ভক্তদের জন্য ফাফামউ ঘাট, রেওয়া, বান্দা, ও মির্জাপুর থেকে আসা ভক্তদের জন্য আরাইল ঘাট এবং কৌশাম্বী থেকে আগত ভক্তদের জন্য সঙ্গম ঘাট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
মেলা চত্বরে নিষিদ্ধ করা হয়েছে যানবাহন। জানা গিয়েছে, শুধুমাত্র অনুমোদিত যানবাহনকেই পার্কিং এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রধান সড়ক ও হাইওয়েগুলিতে পুলিশকর্মীদের ৪০টি দলে ভাগ করে টানা টহলদারি চালানো হচ্ছে। এছাড়া, প্রয়াগরাজ সংযোগকারী সাতটি প্রধান সড়কে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, মহাশিবরাত্রির দিন অমৃতস্নানের পাশাপাশি প্রয়াগরাজের সমস্ত শিব মন্দিরেও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সেখানেও জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। মহাকুম্ভ শুরুর আগে জানানো হয়েছিল, এবার অন্তত ৪৫ কোটি ভক্ত অংশ নিতে পারেন এই ধর্মীয় সমাবেশে। সেই রেকর্ড ছুঁয়ে গিয়েছে গত ১১ ফেব্রুয়ারিই। ইতিমধ্যেই তা ৫০ কোটি পেরিয়ে গিয়েছে। প্রতি চার বছর অন্তর হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে এবং প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?