বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: 'ফরচুন গ্লোবাল ৫০০' তালিকায় দু'ধাপ এগিয়ে এল রিলায়েন্স। যা এখনও পর্যন্ত কোনও ভারতীয় সংস্থার ক্ষেত্রে নজির। ২০২৪ সালে 'ফরচুন গ্লোবাল ৫০০' তালিকার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে রিলায়েন্স উঠে এসেছে ৮৬ নম্বরে। গত বছরের র্যাঙ্কিংয়ে রিলায়েন্স ছিল ৮৮ নম্বরে। ২০২১ সালে এই সংস্থার ব়্যাঙ্কিং ছিল ১৫৫ নম্বর। অর্থাৎ গত তিন বছরে 'ফরচুন গ্লোবাল ৫০০' তালিকায় রিলায়েন্স ৬৯ ধাপ এগিয়ে গিয়েছে।
২০২৪ সালের তালিকা প্রকাশ করে ফরচুন নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে যে, রিলায়েন্স গত ২১ বছর ধরে 'ফরচুন গ্লোবাল ৫০০' তালিকায় রয়েছে। গত বছরে রিলায়েন্সের আয় ছিল ১০৮.৮ বিলিয়ন ডলার এবং লাভ ছিল ৮.৪ বিলিয়ন ডলার। ২০২৪ সালের ফরচুনের তালিকায় নয়'টি ভারতীয় সংস্থা রয়েছে, যার মধ্যে পাঁচটি রাষ্টায়ত্ত্ব সংস্থা।
২০২৪ সালের তালিকায় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) ১২ ধাপ এগিয়ে ৯৫ নম্বরে অবস্থান করছে। যেখানে আরেক রাষ্ট্রায়ত্ত্ব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) ২২ ধাপ পিছিয়ে ১১৬ নম্বরে অবস্থান করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৫৭ ধাপ এগিয়ে ১৭৮ নম্বরে রয়েছে। ওএনজিসি ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যথাক্রমে ২২ এবং ২৫ ধাপ পিছিয়ে ১৮০ এবং ২৫৮ নম্বরে রয়েছে। টাটা মোটরস ৬৬ ধাপ এগিয়ে ২৭১ নম্বরে রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক তালিকায় ৩০৬ নম্বরে এবং রাজেশ এক্সপোর্টস ৪৬৩ নম্বরে রয়েছে। টাটা মোটরস ৬৬ ধাপ এগিয়ে ২৭১ নম্বরে রয়েছে। ফরচুনের তালিকায় এইচডিএফসি ৩০৬ নম্বরে এবং রাজেশ এক্সপোর্টস ৪৬৩ নম্বরে রয়েছে।
ফরচুনের তালিকায় মার্কিন খুচরা বিক্রেতা ওয়ালমার্ট টানা ১১তম বছর ধরে ১ নম্বরে রয়েছে। অ্যামাজন চতুর্থ ধাপ থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সৌদি আরামকো ২০২৩ সালে দ্বিতীয় স্থান থেকে ৪ নম্বরে নেমে গিয়েছে। তবে, ১২১ বিলিয়ন ডলার লাভ করায় এই সংস্থা টানা তৃতীয় বছরের জন্য তালিকার সবচেয়ে লাভজনক সংস্থা বলে বিবেচিত হয়েছে। চীনা রাষ্ট্রয়াত্ত্ব বৈদ্যুতিক সংস্থা ইউটিলিটি স্টেট গ্রিড তালিকার তিন নম্বরে রয়েছে। ফরচুনের শীর্ষ ১০-এ আরও দুটি চিনা সংস্থা রয়েছে। সেগুলি হল- সিনোপেক গ্রুপ (পঞ্চম স্থানে) এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম (ষষ্ঠ স্থানে)।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?