রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শুধু ওজন ঝরাতেই নয়, এই বীজের প্যাক লাগালে পাবেন কোরিয়ানদের মতো ত্বক! কীভাবে মাখবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কোরিয়ার মহিলা হোক কিংবা পুরুষ, সকলেরই চেহারা দেখলে মনে হয়, যেন আলোর ছটা বেরোচ্ছে। কাচের মতো মসৃণ ত্বকে দাগের ছিটেফোঁটাও নেই। অনেকেরই ধারণা, জিনগতভাবে কোরিয়ানরা স্বচ্ছ, চকচকে ত্বক পেয়ে থাকেন। কিন্তু এই ধারণা সম্পূর্ণভাবে সঠিক নয়। কোরিয়ানরা রূপচর্চা খুব নিখুঁতভাবে করে থাকেন। 

আসলে ত্বকের বিষয়ে কোরিয়দের চিন্তা-ভাবনা একেবারে ভিন্ন হয়। ত্বক নিয়ে সেদেশের মানুষেরা খুবই সচেতন। সঙ্গে প্রাকৃতিক উপাদানকেই তাঁরা বিভিন্ন প্রসাধনীর মূল উপাদান হিসাবে ব্যবহার করে থাকেন। আপনিও যদি কোরিয়ানদের মতো কাচের মতো ত্বক পেতে চান তাহলে নামীদামি প্রসাধনী নয়, চিয়া বীজকে সঙ্গী করতে পারেন। ওজন ঝরাতে, বিপাকহার ভাল রাখতে চিয়া বীজের জুড়ি মেলা ভার। তবে শুধু স্বাস্থ্যই নয়, ত্বকের যত্নেও চিয়া বীজ দারুণ উপকারী। কীভাবে এই বীজের প্যাক বানাবেন, জেনে নিন- 

একটি বাটিতে ২ টেবিল চামচ চিয়া বীজ নিন। বাটিতে হাফ কাপ দুধ মেশান। দুটি উপাদান ভাল করে মিশিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। এবার ব্লেন্ডারে মিশ্রণটি নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। শেষে মেশান ১ চা চামচ মধু। তাহলেই তৈরি হয়ে যাবে চিয়া সিডের ফেসপ্যাক। তৈলাক্ত ত্বক হলে দুধের বদলে চিয়া সিডকে গোলাপ জল দিয়ে ব্লেন্ড করতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট এই প্যাক লাগিয়ে ধুয়ে নিন। প্যাকটি একবার ব্যবহার করলেই ত্বকের জেল্লা বুঝতে পারবেন। 

চিয়া বীজে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বকের প্রদাহজনিত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে। বিশেষ করে যাদের ত্বক ভীষণ স্পর্শকাতর ও শুষ্ক, মুখে ব্রণর উৎপাত বেশি, তারা এই বীজ ভেজানো জলও মাখতে পারেন। সঙ্গে খেলেও উপকার পাবেন। চিয়া বীজ ত্বককে পরিবেশগত দূষণ, ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি, চিয়া বীজ মুখে বয়সের ছাপ পড়াও আটকে দিতে পারে। ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভূমিকা রয়েছে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস হল চিয়া বীজ। বয়স বাড়লেও ত্বকের টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে এই উপাদানটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া