মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভাদিলাল ভারতের অন্যতম বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড। এর সাফল্যের গল্প, আইক্রিমের স্বাদ এবং মানের প্রতি এক শতাব্দীরও বেশি সময় ধরে নিষ্ঠার প্রমাণ। ভাদিলাল ব্র্যান্ডের আইসক্রিম ভারতের স্বাধীনতার অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ফলে ভাদিলালের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯০৭ সালে একটি সাধারণ সোডা শপ হিসেবে যা শুরু হয়েছিল, ক্রমেই তা দেশের সবচেয়ে প্রিয় আইসক্রিম ব্র্যান্ডগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ভাদিলালের আইসক্রিমে মজে রয়েছে। এই সংস্থার প্রতিষ্ঠাতা
ভাদিলাল গান্ধী।
ভাদিলাল গান্ধী ও তাঁর সংস্থা সম্পর্কে কয়েকটি তথ্য-
- ভাদিলাল গান্ধী গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। তিনি ১৯০৭ সালে এই আইকনিক ব্র্যান্ড তৈরি করেছিলেন।
- ভাদিলাল গান্ধী প্রথমে সোডা বিক্রি শুরু করেন, ক্রমেই সেই সতেজ পানীয় দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
- পরবর্তীতে, তিনি হাতে তৈরি আইসক্রিম চালু করার সিদ্ধান্ত নেন। এবং কয়েক মাসের মধ্যেই তা চালুও করেন। সেই হাতে তৈরি আইসক্রিমও জনপ্রিয় হয়।
- ভাদিলাল গান্ধীর পর, তাঁর ছেলে রণছোড় লাল গান্ধী ১৯২৬ সালে ব্যবসার দায়িত্ব নেন। তিনি আহমেদাবাদে ভাদিলাল সোডা ফাউন্টেন নামে খুচরো বিক্রির দোকান খোলেন। যা সংস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।
- এ দেশে আইসক্রিম শিল্পের প্রবল সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরে তিনি জার্মানি থেকে একটি উন্নত আইসক্রিম তৈরির মেশিন আমদানি করেন। ফলে আইসক্রিমের মানও বেড়ে যায়।
- ভারত স্বাধীনতা লাভের সময়, ভাদিলালের আমেদাবাদে চারটি আউটলেট ছিল।
- রণছোড় লাল গান্ধীর পুত্র রামচন্দ্র এবং লক্ষণ গান্ধীর নেতৃত্বে ব্যবসা আরও সমৃদ্ধ হয়। ৭০-এর দশকে ভাদিলালের আউটলেট বেড়ে হয় ১০। যার ফলে ভাদিলাল ব্র্যান্ড আরও পোক্ত হয়। ১৯৯০-এর দশকে ব্য়বসায় চতুর্থ প্রজন্মের অন্তর্ভুক্তি ঘটে। বীরেন্দ্র, রাজেশ এবং শৈলেশ (রামচন্দ্র গান্ধীর পুত্র) এবং দেবাংশু (লক্ষ্মণ গান্ধীর পুত্র)।
ভাদিলালের ক্যারামতি-
পেল্লাই আকারের 'সানডে লারজেস্ট আইস্ক্রিম' বানিয়ে ২০২১ সালের নভেম্বরে, ভাদিলাল লিমকা বুক অফ রেকর্ডসে স্থান করে নেয়। এই বিশাল ডেজার্টটিতে ছিল ৪,৯৫০ লিটার আইসক্রিম, ১২৫ কেজি শুকনো ফল, ২৫৫ কেজি তাজা ফল এবং ৩৯০ লিটার বিভিন্ন ধরনের সস। যা মাত্র ৬০ মিনিটের মধ্যে ১৮০ জন লোকের সহায়তায় তৈরি করা হয়েছিল।
ক্রমেই দেশের গণ্ডি ছাড়িয়ে ভাদিলালের খ্যাতি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। গান্দী পরিবারের পঞ্চম প্রজন্ম কল্পিত গান্ধীর নেতৃত্বে ভাদিলালের শ্রীবৃদ্ধি ঘটছে। ভাদিলালের অসাধারণ যাত্রা- কীভাবে নিষ্ঠা, উদ্ভাবন এবং দৃঢ় পারিবারিক মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী উত্তরাধিকার তৈরি করতে পারে তার প্রমাণ।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?