শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Saldanha Bakery: নারী শক্তির জোরে কলকাতায় ৯৩ বছর ধরে চলছে গোয়ানিজ বেকারি

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫ : ২৬Riya Patra
তীর্থঙ্কর দাস: বড়দিনের আগে আজকাল ডট ইন-এ দেখুন স্বাধীনতার আগে তৈরি হওয়া কলকাতা শহরের একমাত্র গোয়ানিজ বেকারির গল্প। কলকাতা শহরের এই বেকারি বিগত ৯৩ বছর ধরে নারী শক্তির এক অনন্য উদাহরণ। ১৯৩০ সালে তৈরি হয় "সালদানা বেকারি"। উবেলিনা সালদানা এবং তার স্বামী এই কেক বানানোর কারখানা এবং ব্যবসা চালু করেন। স্বাধীনতার আগে কলকাতার রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটে তৈরি হয় এই কেক কারখানা।  সময়ের সঙ্গে সঙ্গে এই কেক ব্যবসার মালিকানা যায় পরবর্তী প্রজন্মের কাঁধে। উবেলিনা সালদানার ছেলের বউ মোনা এই ব্যবসার হাল ধরেন উবেলিনার মৃত্যুর পরে। 
বর্তমানে এই ব্যবসার হাল ধরেছেন মোনার নাতনি আলিশা আলেকজান্ডার, সঙ্গে আছেন মা ডেবরা। চার প্রজন্ম ধরে মহিলারাই এই কেকের ব্যবসা সামলে আসছেন। ডেবরা আলেকজান্ডার পেশায় ছিলেন ব্যাংককর্মী। সেই চাকরি ছেড়ে তিনি এই ব্যবসায় আসেন। লন্ডন থেকে পেস্ট্রি শেফের উপর ডিপ্লোমা কোর্স করে কলকাতায় ফিরে আসেন ডেবরার মেয়ে আলিশা। মা মেয়ে মিলে নিত্যনতুন কেক বানাচ্ছেন যার চাহিদাও বাড়ছে। সালদানা বেকারিতে যারা কাজ করেন তারাও ৪ দশক ধরে কাজ করে আসছেন। প্রতিবছর বড়দিনের দিন এই ৯৩ বছরের পুরনো সালদানা বেকারির সামনে ভোর থেকে মানুষ লাইন দিয়ে অর্ডার করা কেক নিয়ে যান। 
সালদানার ফ্রুট কেক খুব জনপ্রিয়। আপেল টার্ট , লেমন টার্ট , জ্যাম কুকি, কাপকেক, হার্ট কেক, ফ্রেঞ্চ ম্যাকারুন , অপেরা কেক স্লাইজ, চকোলেট বোট, চিজ কেক সালদানার জনপ্রিয় কিছু কেক। বড়দিনের মরশুমে সালদানার কেক না খেলে পুরোটাই মিস।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া