রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কিছুতেই চুল বাড়ে না? আসল গলদ যত্নে নেই তো! এই কটি অভ্যাসেই লুকিয়ে লম্বা চুলের রহস্য

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: চুল কত তাড়াতাড়ি বাড়বে তা অনেক কিছুর উপর নির্ভর করে। শরীরের পর্যাপ্ত পুষ্টিগুণ, হজমশক্তি, মানসিক চাপ, ঘুম, হরমোনের ভারসাম্য ইত্যাদি বিভিন্ন বিষয় চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সঙ্গে অবশ্যই চাই নিয়মিত যত্ন। যার জন্য অনেকেই নামী-দামি প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তাতেও অনেক সময়ে কোনও লাভ হয় না। কারণ চুলের যত্নেই গাফিলতি থেকে যায়। তাহলে ঠিক কী কী নিয়ম মানলে দ্রুত লম্বায় বাড়বে চুল, জেনে নেওয়া যাক-

১. নিয়মিত চুলের ডগা কাটুন। আসলে চুল লম্বা হওয়ার সময়ে ডগা ফেটে যায়। ফলে চুল ঠিকমতো বাড়ে না। সেক্ষেত্রে অন্তত তিন মাস অন্তর সামান্য ট্রিম করলেই দ্রুত চুল লম্বা হয়। 
২. সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। একইসঙ্গে কন্ডিশনারেও যাতে সালফেট না থাকে সেদিকে খেয়াল রাখুন। এতে চুলের প্রাকৃতিক তেল এবং স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় থাকে।
৩. চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়েট। মজবুত চুলের জন্য বায়োটিন, ভিটামিন ই এবং ওমেগা থ্রি সহ পুষ্টিযুক্ত ডায়েট খুবই গুরুত্বপূর্ণ।
৪. আজকাল বাহারি কেশসজ্জায় বিভিন্ন ধরনের স্ট্রেটনার, ড্রায়ারের মতো যন্ত্র দিয়ে স্টাইলিং করা হয়। যা চুলের স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়ে।
৫. চুলে নিয়মিত তেল ম্যাসাজ করুন। নারকেল তেল, অরগ্যান অথবা ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
৬. জল খাওয়া শরীরের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু শুনতে অবাক লাগলেও চুলের স্বাস্থ্যের জন্যও জলের ভূমিকা রয়েছে। চুলের বৃদ্ধির জন্য শরীরকে হাইড্রেট রাখতে হবে।
৭. খুব জোরে টেনে চুল বাঁধা উচিত নয়। এতে চুলে পড়ার সমস্যা বাড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া