শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গণবিবাহের আসর বসেছিল কলেজের মধ্যে। ৩০০ পাত্র-পাত্রী উপস্থিত ছিলেন সেখানে। পরিবারের উপস্থিতিতে সকলেই প্রস্তুত নতুন অধ্যায় শুরুর জন্য। আচমকা চিৎকার, চেঁচামেচিতে হুলস্থুল কাণ্ড। গণবিবাহের আসরে হাজির কয়েকজন বাইরের লোকজন। এসেই এক যুবতীর বিয়ে ভাঙার জন্য উঠেপড়ে লাগেন। কারণ? ওই যুবতী শ্বশুরবাড়ির কাউকে না জানিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন। তাও আবার নিজের তুতো ভাইয়ের সঙ্গে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাসানপুরে। সরকারের তরফে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেই বিয়ের আসরে পৌঁছে আসমা নামের এক যুবতীর বিয়ে ভাঙেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। প্রশাসনকে তাঁরা জানিয়েছেন, প্রথম স্বামীর সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই লুকিয়ে লুকিয়ে দ্বিতীয়বার করতে যাচ্ছিলেন তিনি।
এদিকে আসমাকে জেরা করে জানা গিয়েছে, তুতো ভাই জাভেদকে বিয়ের করার সিদ্ধান্ত নেন তিনি। সরকারের থেকে ৩৫ হাজার টাকা এবং উপহার নিতেই বিয়ের পরিকল্পনা করেছিলেন। ৩৫ হাজার টাকা দিয়ে দু'জনে মিলে মোষ কিনবেন বলেও ঠিক করেছিলেন। তাঁদের মধ্যে চুক্তি হয়েছিল, সরকারের তরফে পাওয়া ডিনার সেট, পোশাক, ভ্যানিটি কিট, ঘড়ি, রুপোর আংটি, নুপুর, লাঞ্চ বক্স নিজের মধ্যে ভাগাভাগি করে নেবেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনবছর আগে আসমা প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামীর সঙ্গে অশান্তির কারণে বাপের বাড়িতে চলে যান। গণবিবাহের আসরে আসমার বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। আসমার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?