রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘এখনই পদত্যাগ করতে রাজি, যদি…’, আচমকা বড় শর্ত রাখলেন জেলেনস্কি, হবে কি তাঁর ইচ্ছাপূরণ?

Riya Patra | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের তিন বছরে, আচমকা বললেন, প্রয়োজনে তিনি সরে দাঁড়াতে পারেন ইউক্রেনের রাষ্ট্রপতির পদ থেকে। কিন্তু তার জন্য দিয়েছেন এক বড় শর্ত। জেলেনস্কি রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি রাষ্ট্রপতি না থাকলে যদি ইউক্রেনে শান্তি বজায় থাকে, তাতে তিনি সরে দাঁড়াতে আপত্তি করবেন না, নেবেন না সময়ও। 

শর্ত কী? শর্ত, তাঁর ইউক্রেনের রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দিতে হবে। অর্থাৎ ন্যাটোর সদস্যপদের বিনিময়ে নিজের পদ থেকে সরে যেতে প্রস্তুত তিনি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়ায় যেতে চান বলেও জানান। একই সঙ্গে জানান, দুই দেশের মধ্যে এক সমঝোতার আলোচনা চলছে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবে। 

এর আগে বাইডেন জমানায় ইউক্রেনকে যুদ্ধ সহায়তা করেছে মার্কিন মুলুক। মার্কিন অস্ত্রে বলীয়ান হয়েই রণক্ষেত্রে রুশ ফৌজকে পালটা মেরেছে জেলেনস্কির বাহিনী। 

কিন্তু এখন ট্রাম যেন কিছুটা বেঁকে বসেছেন। কী বলছেন তিনি? এমনিতেই  ট্রাম্প ক্ষমতায় ফিরতেই ইউক্রেনের অনুদানে কাটছাঁট করেছেন। জেলেনস্কিকেও কড়া ভাষায় একের পর এক আক্রমণ শানাচ্ছেন। বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত 'এফআইআই প্রায়োরিটি' সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট তুলোধোনা করে তিনি বলেন, ‘নির্বাচন ছাড়াই ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তিনি তো একনায়ক। তাঁর উচিত এখনই ক্ষমতা ছেড়ে দেওয়া। নাহলে দেশের আর কিছু থাকবে না।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া