মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | এক ধাক্কায় বিপুল বেতন বাড়ল জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের, বাড়ল প্রাইভেট প্র্যাকটিসের পরিধি, বৈঠকে মমতা যেন কল্পতরু

Riya Patra | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫। ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই হাই ভোল্টেজ বৈঠক প্রসঙ্গেই গত কয়েকদিনে উঠে এসেছে ২০২৪-এর আগস্ট এবং তার পরবর্তী সময়। এক অংশের বক্তব্য, আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের এক অংশের সঙ্গে একপ্রকার দূরত্ব তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর, রাজ্য সরকারের। ভোটের আগে তিনি আর এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছেন না। সেই কারণেই একেবারে মুখোমুখি বৈঠক। কিন্তু ওই বৈঠকে মমতা কী বললেন? চিকিৎসকদের বোঝালেন, এই সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য তাঁরা কতটা প্রয়োজনীয়। একই সঙ্গে বোঝালেন, রাজ্য সরকার আর রাজ্য সরকারের চিকিৎসকরা একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে নেই। সরকার ভাবে তাঁদের কথা। এক ধাক্কায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার বাড়ানোর ঘোষণা করলেন। সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন ১৫হাজার করে বাড়ানোর কথা ঘোষণা করলেন। শুধু তাই নয়, চিকিৎসকদের জন্য আরও একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

সোমবার নিজের বক্তব্যের শুরুতেই তিলোত্তমার পরিবারের প্রতি সমবেদনা জানান মমতা। মনে করান আর জি কর কাণ্ডের পরেই, রাজ্য সরকার অপরাজিতা বিল নিয়ে তৎপর হয়েছে। বাম জমানায় চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হত বলেও এদিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গ উল্লেখ করে বোঝালেন, কেন নিজের কাছে তিনি স্বাস্থ্য দপ্তর রেখে দিয়েছেন। 

 চিকিৎসকদের উদ্দেশে বার্তা দেন বেশ কয়েকটি বিষয়ে। খুব সহজ কথায় বোঝান, মানুষ বিপদে পড়লে চিকিৎসকদের কাছেই ছুটে যান। চিকিৎসকরা একটু ভাল ব্যবহার, ভাল চিকিৎসা দিলে সাধারণ মানুষ খুশি হন।  তিনি বলেন, চিকিৎসক-এর অর্থ জ্ঞান, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা, ধৈর্য। 

মমতা জমানায় রাজ্যে চিকিৎসা ব্যবস্থায় কোন কোন খাতে উন্নতি হয়েছে তার খতিয়ান দেন।

তারপরেই চিকিৎসকদের জন্য একের পর এক বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী-


প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল যাতে তাদের সাংস্কৃতিক কার্যকর্যকলাপ ,খেলাধুলো জারি রাখতে পারে, তারজন্য ২ কোটি বরাদ্দ।

ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনির ভাতা বাড়ল ১০ হাজার টাকা করে।

সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার টাকা। 

ন্যূনতম আট ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। তার পরে বেসরকারি হাসপাতালে যেতে পারেন চিকিৎসকরা। 

আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন চিকিৎসকরা, সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করলেন মুখ্যমন্ত্রী। 

মেদিনীপুর কাণ্ডে যে সব জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল, সাসপেনশন তুলে নিলেন মমতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া