শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অন্তঃসত্ত্বা করলেই কড়কড়ে ১৫ লাখ! বিহারের এই নতুন স্ক্যাম শুনলে চমকে উঠবেন!

SG | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  বিহারের নাওয়াদা জেলার কাহুয়ারা, সিমরি ও চাকওয়াই গ্রামের অনেক যুবক জড়িয়ে পড়েছে এক অদ্ভুত ও অবিশ্বাস্য সাইবার প্রতারণায়, যা "অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস" নামে পরিচিত। ফেসবুকে একটি মহিলার ছবি সহ "আমাকে কল করো" শিরোনামের বিজ্ঞাপন দেখে অনেকেই ভেবেছিল যে, একটি মহিলাকে গর্ভবতী করার বিনিময়ে তাঁরা পাবেন ১৫ লাখ টাকা। এমনকি 'সফল' না হলেও, কয়েক লাখ টাকা নিশ্চিত পেমেন্টের প্রতিশ্রুতি দেয়া হয়।

যেমন মুকেশ কুমার, একজন ২৭ বছর বয়সী শ্রমিক, এই প্রতারণার শিকার। তাঁর স্ত্রী যখন সন্তানসম্ভবা ছিলেন, তখন অতিরিক্ত আয়ের লোভে তিনি এই ফাঁদে পা দেন এবং তাঁর সঞ্চয়ের ৬,৪০০ টাকা হারান। প্রতারকরা পরে পুলিশ সেজে আরও টাকা দাবি করে। একই কেলেঙ্কারিতে পাটনার এক দর্জিও ৪,৪৭০ টাকা হারান।

যদিও এটা নতুন কিছু নয়। নাওয়াদা জেলা আগে থেকেই প্রতারণা ও কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল। তবে, এখন প্রযুক্তির সহজলভ্যতার কারণে এই ধরনের প্রতারণা এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। সস্তা স্মার্টফোন এবং ভুয়ো সিম কার্ড ব্যবহার করে এই প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে।

এই চক্রের মূল হোতা মুনা কুমার নামে একজন, যিনি মাছের খামার গড়ার অজুহাতে ২৫ জন যুবককে সাইবার অপরাধের প্রশিক্ষণ দেন। পুলিশের মতে, এই চক্র এতই বিস্তৃত যে একাধিক গ্রামে তা ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ কিছু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু অনেকেই অধরা থেকে গেছে।

গ্রামের প্রধান, দীনেশ কুমার সিং, এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, যদিও তিনি স্বীকার করেন যে মোবাইল ফোনে কী হচ্ছে তা জানা খুব কঠিন। গ্রামের লাইব্রেরি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যুবকরা সম্মানজনক কাজে ফিরে আসে।

তবে, গ্রামের সমাজ ব্যবস্থা এখন এতটাই বদলে গেছে যে, মোবাইলে বসে প্রতারণা করাকে অনেকেই এখন সাধারণ পেশা হিসেবে মেনে নিচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া