শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটের হার বৃদ্ধির জন্য নয়, অন্য কারণে ভারতকে ৭৫০ মিলিয়ান দিয়েছিল USAID, জানাল অর্থমন্ত্রক

RD | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতে ভোটের (২০২৪ সালের লোকসভা নির্বাচন) হার বৃদ্ধিতে কোনও আর্থিক সাহায্য করেননি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৷ মার্কিন অনুদান নিয়ে শোরগোলর মধ্যেই ২০২৩-২৪ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-j তহবিল নিয়ে বার্ষিক রিপোর্ট প্রকাশ করল ভারতের অর্থমন্ত্রক ৷ সেই বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে যে, ২০২৪-২৪ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  সাতটি প্রকল্পে প্রায় ৭৫০ মিলিয়ন বা ৭৫ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে ৷ এই রিপোর্ট অনুসারে, বর্তমানে USAID ও ভারত সরকারের অংশীদারিত্বে প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের সাতটি প্রজেক্ট রয়েছে ৷ ২০২৩-২৪ অর্থবর্ষে USAID ৯৭ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৮২৫ কোটি অনুদান দিয়েছে ৷

অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক বিষয়ক দপ্তর দ্বিপাক্ষিক অনুদানের ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে রয়েছে ৷ এই দপ্তরের তরফে ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্টে ওই সাতটি প্রজেক্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে ভোটের হার বৃদ্ধিতে কোনও অর্থসাহায্য করেনি জো বাইডেনের মার্কিন প্রশাসন ৷ কিন্তু কৃষি এবং খাদ্য সুরক্ষা প্রকল্প, জল, নিকাশি এবং স্বাস্থ্য, পুনর্নবীকরণ শক্তি, বিপর্যয় মোকাবিলা ও স্বাস্থ্য খাতে অর্থসাহায্য করেছে আমেরিকা ৷

আমেরিকা ভারতকে ১৯৫১ সাল থেকে এই দ্বিপাক্ষিক উন্নয়নে সাহায্য করছে ৷ এই অনুদানের দায়িত্বে থাকে USAID ৷ এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের এই এজেন্সি ভারতের ৫৫৫টিরও বেশি প্রকল্পে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি আর্থিক সাহায্য করেছে ৷

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে গত ২০ জানুয়ারি শপথ নিয়েছিলেন। এরপর তিনি দেশের অবৈধ অভিবাসীর সংখ্যা কমানো এবং মার্কিন প্রশাসনের খরচ হ্রাসের সিদ্ধান্ত নেন ৷ এই সংক্রান্ত 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডিওজিই) ১৬ ফেব্রুয়ারি দাবি করে যে, USAID ভারতকে যে ২১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছিল, তা বন্ধ করা হচ্ছে ৷ মার্কিন নাগরিকদের এই করের টাকা ভারতের ভোটের হার বৃদ্ধিতে অনুদান দেওয়া হয়েছে বলে চারবার একের পর এক মন্তব্য করতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ ফলে ভারতীয় রাজনীতিতে বিতর্কের পারদ চড়চড়িয়ে বেড়ে যায়।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া