শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে বাকি আরও একটি শাহিস্নান। শিবরাত্রিকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে প্রয়াগরাজ প্রশাসন। পূণ্যস্নানের জন্য প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে। এসবের মধ্যেই মহাকুম্ভ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল যোগী প্রশাসন। রুজু করা হয়েছে ১৩টি মামলা। 'ভুল তথ্য' ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ।
ডিআইজির বক্তব্য, 'ভুল তথ্য' ছড়ানোর চেষ্টা হলেও মহাকুম্ভমেলা অত্যন্ত সফল হয়েছে। তবে কি কি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শিবরাত্রির জন্য কুম্ভে ভিড় হবে, তাই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। কুম্ভমেলার আশপাশে কোথাও যাতে যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতেও পদক্ষেপ করা হচ্ছে। মহাকুম্ভে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, ৩৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ভিড় দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেড করা এবং প্ল্যাটফর্মের ধারণক্ষমতা অনুসারে যাতে একটি নির্দিষ্ট হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছে। যাত্রীদের অবহিত রাখার জন্য নিয়মিত ট্রেনের ঘোষণা করা হচ্ছে।
মহাকুম্ভের গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমে মহাশিবরাত্রির দিন প্রচুর পুণ্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক শহর প্রয়াগরাজে তীব্র যানজটে নাকাল। মহাকুম্ভ শুরু হওয়ার সময়, সরকার ৪৫ কোটি ভিড়ের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই এই সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে দাবি যোগী প্রশাসনের। রাজ্য সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে, ২৬শে ফেব্রুয়ারি শাহি স্নানের দিন ভক্তের সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?