শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

In order to stop the war with Ukraine, Russia may have to give up its claim on its confiscated assets

বিদেশ | ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দাঁড়ি টানবে রাশিয়া! ৩৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি হাতছাড়া করতে রাজি হবেন কি পুতিন?

AD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভলোদিমির জেলেনস্কির কাছে মাথা নত করবেন ভ্লাদিমির পুতিন? যুদ্ধ থামাতে নরম হবেন পুতিন? ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ইউরোপ, আমেরিকা এবং ব্রিটেনে সঞ্চিত সম্পদের দাবি ছেড়ে দিতে হতে পারে। প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই সম্পদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি রিয়েল এস্টেট এবং অসংখ্য ব্যাঙ্কে জমা নগদ অর্থ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্নির্মাণে এই অর্থ ব্যবহার করা হতে পারে। যদিও রাশিয়া ওই অর্থের ২০ শতাংশ তাদের দখলে থাকা ইউক্রেনের অংশগুলির জন্য দাবি করছে। যুদ্ধে এই অংশগুলিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

সূত্রের খবর, গত ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াধে আমেরিকা এবং রাশিয়ার বিদেশমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ১২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘণ্টার বৈঠকের ধারাবাহিকতায় বজায় রেখে এই আলোচনা হয়েছে। রিয়াধে উভয় দেশের মন্ত্রীরা প্রায় সাড়ে চার ঘণ্টার বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক সম্পর্কের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চল ফিরিয়ে দিতে রাজি নয়। তবে, ইউক্রেনে বাজেয়াপ্ত করা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। যার মূল্য প্রায় ৩৫০ বিলিয়ন ডলার। এই অর্থ যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে কাজ লাগানো যেতে পারে। তবে, এই প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তের পরই ফের ট্রাম্প এবং পুতিন বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন। ডুদা মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ট্রাম্পের প্রতি আস্থা প্রকাশ করে লিখেছেন, ''মার্কিন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।'' প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে চলতে থাকা যুদ্ধে ইউক্রেনকে প্রথম থেকেই সহযোগিতা জুগিয়ে গিয়েছে পোল্যান্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া