শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেরালায় পিনারায়ি বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের প্রশংসা করার পর কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুরকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। থারুর দাবি করেছেন, তিনি কংগ্রেসের জন্য উপলব্ধ থাকলেও, দলে তাঁর প্রয়োজন না হলে তাঁর "বিকল্প" আছে বলে সতর্ক করেছেন। যদিও একটি পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে থারুর দল পরিবর্তনের গুঞ্জনকে খারিজ করে দিয়েছেন। যদিও কংগ্রেসের মতাদর্শের সাথে মতবিরোধ থাকলেও, দল পরিবর্তনের কথা তিনি কখনও ভাবেননি বলে উল্লেখ করেন।
থারুরের মন্তব্যগুলি গুরুত্বপূর্ণ, কারণ এর আগে তিনি কেরালা সরকারের নীতি এবং প্রধানমন্ত্রী মোদির ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককে প্রশংসা করেন, যা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে ভালোভাবে গৃহীত হয়নি। কেরালায় কংগ্রেসের নেতৃত্বের অভাবের কথা উল্লেখ করে থারুর কংগ্রেসকে নতুন ভোটারদের আকৃষ্ট করতে দলের ভিত্তি প্রসারিত করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন যে কংগ্রেসের অন্যান্য নেতারাও তাঁর মতামত সমর্থন করছেন।
এদিকে, থারুর কংগ্রেসের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি এবং বলেছেন যে তাঁর লেখাটি নিয়ে কেরালা কংগ্রেসের সমালোচনা তাঁর কাছে বোধগম্য নয়।
এলডিএফ সরকারের বিনিয়োগ-বান্ধব নীতি ও স্টার্টআপ প্রোগ্রামের প্রশংসা করে লেখা তাঁর একটি লেখায় তৈরি বিতর্কটি "কিছু ভালো" করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কেরালায় স্টার্টআপ এবং উদ্যোগের প্রসারের প্রয়োজনীয়তা নিয়ে গত ১৬ বছর ধরে কথা বলছেন। এছাড়া, মোদি ও ট্রাম্পের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন যে এটি ভারতের বৃহত্তর স্বার্থে বলা হয়েছে, কেবল দলীয় স্বার্থেই নয়।
যদিও কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে থারুরের সাক্ষাৎকারটি সম্ভবত রাহুল গান্ধীর সাথে বৈঠকের আগেই দেওয়া হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?