শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

What happens when a Pope dies, who succeeds

বিদেশ | গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস, প্রয়াণের পর দেহের কী করা হবে, তাঁর উত্তরসূরি কে?

AD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের বেশি সময় ধরে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন পোপ ফ্রান্সিস। ৮৮ বছর বয়সী পোপ বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করার পর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে রয়েছেন পোপ। শেষ ২৪ ঘণ্টায় তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। ভ্যাটিকান প্রথমবারের মতো তাঁর শারীরিক অবস্থাকে 'সঙ্কটজনক' বলে বর্ণনা করেছে। 

গত দু'বছর ধরে নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন পোপ। ফুসফুসের সংক্রমণের ঝুঁকি রয়েছে তাঁর। তরুণ বয়সে তাঁর প্লুরিসি রোগ হয়েছিল এবং তাঁর একটি ফুসফুসের অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মৃত্যুর আশঙ্কা করছেন ভক্তরা।

একই বছরের ২০১৩ সালে ২৮শে ফেব্রুয়ারি পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর ১৩ই মার্চ ফ্রান্সিস পোপের দায়িত্ব গ্রহণ করেন। ঐতিহ্যগতভাবে, ক্যামারলেঙ্গো (ভ্যাটিকানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা) পোপের মৃত্যুর খবর নিশ্চিত করেন। বর্তমানে এই পদে রয়েছে আইরিশ কার্ডিনাল কেভিন ফারেল। পোপের মৃত্যু হলে ফারেলই তাঁকে প্রথম দেখতে যাবেন। এর পর তাঁর নাম ধরে ডেকে আরও একবার জাগিয়ে তোলার চেষ্টা করা হবে। চিকিৎসায় সারা দেওয়া বন্ধ করে দিলে ঐতিহ্য অনুযায়ী, তাঁর স্বাক্ষরের আংটিটি বিকৃত বা ধ্বংস করা দেওয়া হবে। তাঁর আংটি পোপের নথির সীলমোহর হিসেবে কাজ করে। আংটি বিকৃত বা ধ্বংস করে দেওয়ার অর্থ তাঁর রাজত্বের সমাপ্তি। পোপের বাসস্থানগুলি সিল করে দেওয়া হবে। ক্যামারলেঙ্গো ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনা পর্ষদকে জানাবেন যে পোপ মারা গিয়েছেন। এরপর ভ্যাটিকান গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে বিশ্ববাসীকে পোপের মৃত্যুর খবর জানাবে। 

পোপের মৃতদেহ সাধারণত মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে সমাহিত করা হয়। এর নেতৃত্বে থাকেন কলেজ অফ কার্ডিনালসের ডিন। বর্তমানে সেই পদে রয়েছেন ৯১ বছর বয়সী ইতালীয় জিওভান্নি বাতিস্তা রে। সাধারণত, পোপকে ভ্যাটিকান গ্রোটোসে সমাহিত করা হয়, যা সেন্ট পিটারস ব্যাসিলিকার নীচে অবস্থিত। যদিও, ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেছিলেন রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় যেন তাঁর দেহ রাখা হয়। দেহ সমাধি দেওয়ার পর নয় দিন শোক পালন করা হবে। 

পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচন করা হবে একটি অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। গত ৭০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। কলেজ অফ কার্ডিনালস সিস্টিন চ্যাপেলে একটি সম্মেলন আয়োজনের জন্য আহ্বান জানাবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে নতুন পোপকে বেছে নেওয়া হবে। অন্তত দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে। কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে, কার্ডিনাল পিয়েত্রো পারোলিন, কার্ডিনাল উইম এইক, কার্ডিনাল পিটার এর্দো, কার্ডিনাল মারিও গ্রেচ, কার্ডিনাল মাতিও মারিয়া জুপ্পি, কার্ডিনাল রেমন্ড বুর্কে, কার্ডিনাল ফ্রিডোলিন অ্যামবঙ্গো বেসুঙ্গু পোপের পদের অন্যতম দাবিদার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া