রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How to make aloo kabli at home during india vs Pakistan ICC champions trophy match lif

লাইফস্টাইল | ‘জাস্ট জমে যাবে!’ ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দেখতেই চট করে বানিয়ে ফেলুন আলু কাবলি

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মাঠের লড়াইয়ে একে অপরের মোকাবিলা করবেন বিরাট-বাবর। রবির সন্ধ্যায় সেই ম্যাচ মিস করতে চাইছেন না আট থেকে আশি কেউই। কিন্তু খালি মুখে কি আর খেলা দেখা জমে? কেমন হয় যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় টক-ঝাল-মিষ্টি আলু কাবলি?


আলু কাবলি মূলত সেদ্ধ আলু, ছোলা, পেঁয়াজ, টমেটো, শসা এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়। সম্ভবত কলকাতায় আসা কাবুলিওয়ালারা খাবারটি খুব পছন্দ করতেন সেজন্যই হয়তো এহেন নাম, তবে এর উৎপত্তি কিন্তু ভারতেই। দেখে নিন কীভাবে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলা যায় সুস্বাদু আলু কাবলি।


উপকরণ:
 * সেদ্ধ আলু - ২ টি ( মাঝারি আকারে কাটা )
 * সেদ্ধ ছোলা - ১/২ কাপ
 * পেঁয়াজ কুচি - ১/৪ কাপ
 * টমেটো কুচি - ১/৪ কাপ
 * শসা কুচি - ১/৪ কাপ
 * কাঁচা লঙ্কা কুচি - ১ চা চামচ (স্বাদমতো)
 * তেঁতুলের জল - ২ টেবিল চামচ
 * ভাজা মশলা গুঁড়ো - ১ চা চামচ (ঐচ্ছিক)
 * লবণ - স্বাদমতো
 * ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালী:
 * একটি পাত্রে সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি নিন।
 * এতে তেঁতুলের জল, ভাজা মশলা গুঁড়ো এবং লবণ যোগ করুন।
 * সবকিছু ভালভাবে মিশিয়ে নিন।
 * ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আলু কাবলি সাধারণত রাস্তার ধারে বিক্রি হয়। তবে ঠিক মতো তৈরি করতে পারলে বাড়িতে তৈরি আলু কাবলিও যথেষ্ট মুখরোচক। আর বাড়িতে তৈরি করলে স্বাস্থ্যকরও বটে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া