শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিবার মহারণ। গোটা দেশ ফুটছে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে পাকিস্তানকে হারানোর সুযোগ। বিগত বছরের চ্যাম্পিয়নকে ধরাশায়ী করতে মরিয়া টি ইন্ডিয়া। তবে এরই মাঝে বিতর্কিত ফতোয়া জারি করল এনআইটি শ্রীনগর।
এআইটি শ্রীনগরের পক্ষ থেকে বলা হয়েছে ম্যাচ চলাকালীন যেন কোনও পড়ুয়া ঘর থেকে বাইরে বের না হয়। তারা যেন নিজেদের হস্টেলের ঘরেই থাকে। এটিকে যেন তারা একটি খেলা হিসাবেই নেয়। ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের পক্ষ থেকে এবিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে। ম্যাচ চলাকালীন যেন কোনও ধরণের অসভ্যতা তারা না করেন। নোটিশে সেকথাও লেখা রয়েছে।
এদিনের ম্যাচ পড়ুয়ারা যেন নিজেদের ঘরে বসে দেখেন। তারা যেন অন্য পড়ুয়াদের নিজেদের ঘরে ঢুকতে না দেয়। এই ম্যাচটি যেন কেউ দলবদ্ধভাবে না দেখে। পাশাপাশি সামাজিক মাধ্যমে যদি এই ম্যাচ নিয়ে কোনও ধরণের পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেবারে এখানকার পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের মধ্যে বিরাট অশান্তি হয়েছিল। সেই ঘটনা যাতে ফের না ঘটে সেদিকে নজর রেখেই এবার এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।
এবার যাতে এই ধরণের কোনও ঘটনা না হয় সেদিকে নজর দিতেই এই কাজ করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার ভারত-পাক মহারণকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তানে গিয়ে ভারতের না খেলার বিষয়টি নিয়ে তেতে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তারা দুবাইয়ের মাটিতেই ভারতকে হারিয়ে সেই অপমানের বদলা নিতে চান।
অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে রোহিত ব্রিগেড। গিলের শতরান ভরসা দিয়েছে গোটা দলকে। দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ফের একবার নিজেদের নাম রেকর্ডের খাতায় তুলতে চায় মেন ইন ব্লু। দুবাইয়ের মাটিতে এবার সেই কাজই করতে চাইছে রোকো-রা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?