মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'জাতীর জনক' মহাত্মা গান্ধীর মুখ ছাড়া ভারতীয় নোটের কথা ভাবাই যায় না। কিন্তু জানেনন কি, ভারত স্বাধীন হওয়ার পর ভারতীয় নোটে গান্ধীর ছবি ব্যবহারের প্রস্তাব প্রাথমিক ভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল? এরপর কী এমন ঘটলো যে, শেষপর্যন্ত ভারতীয় নোটে 'বাপুজি'র ছবি ছাপা হল?
একটি দেশের নোট বা মুদ্রায় সে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়। নোট বা মুদ্রা জুড়ে থাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীক এবং ছবি। অনেক দেশই আবার সে দেশ তৈরির নেপথ্যে থাকা নায়ক বা দেশের কোনও বড় নেতাকে সম্মান জানাতে নোটে তাঁদের ছবি ব্যবহার করে থাকে। যেমন, আমেরিকার নোটে জর্জ ওয়াশিংটন, পাকিস্তানের নোটে মহম্মদ আলি জিন্না বা চিনের নোটে মাও জে দং।
কেন প্রথমে গান্ধীর ছবি ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার পর, নতুন মুদ্রা কেমন হবে তা নির্ধারণ করার দায়িত্বে ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। প্রথমে মানুষ ভেবেছিল, 'জাতির জনক' হিসেবে মহাত্মা গান্ধীর নাম বা ছবি নোটে থাকবে। তবে, পরিস্থিতি সেভাবে এগোয়নি। আরবিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, 'ঔপনিবেশিক ভারত থেকে স্বাধীন ভারতে মুদ্রার রূপান্তর এবং ব্যবস্থাপনা যুক্তিসঙ্গত ভাবে হয়েছিল। মসৃণ ছিল সেই প্রক্রিয়া।'
আরবিআইয়ের ওয়েবসাইটেই লেখা রয়েছে, '১৯৪৭ সালের ১৪ অগাস্ট মধ্যরাতে ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে ভারত স্বাধীন হয়েছিল। তবে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় ১৯৫০-এর ২৬ জানুয়ারি। এর অন্তর্বর্তিকালীন সময়ে, চালু নোটগুলিকে ছাপাতে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। ভারত সরকার ১ টাকার নোটের নতুন নকশা প্রকাশ করে ১৯৪৯ সালে। নতুন নোটের নকশা তৈরির ভাবনাচিন্তার প্রথম পর্যায়ে ব্রিটেনের রাজার পরিবর্তে গান্ধীর প্রতিকৃতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু চূড়ান্ত বিশ্লেষণের সময় স্থির হয় যে, গান্ধীর ছবির পরিবর্তে সম্রাট অশোকের স্থাপন করা সারনাথের লায়ন-ক্যাপিটাল ব্যবহার হবে। যা ছিল তৎকালীন সময়ে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
পঞ্চাশ এবং ষাটের দশকে ভারতীয় নোটগুলিতে বাঘ এবং হরিণের ছবি ব্যবহার শুরু হয়। এছাড়াও- হিরাকুদ বাঁধ, আর্যভট্ট উপগ্রহ এবং বৃহদীশ্বর মন্দিরের ছবির ব্যবহার হয় ভারতীয় নোটে। এইসব দিয়েই ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক, ঐতিহ্য এবং অর্থনৈতিক অগ্রগতিকে তুলে ধরা হয়েছিল।
কীভাবে গান্ধীর মুখ ব্যবহারের সিদ্ধান্ত হল?
১৯৬৯ সালে, গান্ধীর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর ছবি প্রথম জায়গা পায় ভারতীয় মুদ্রায়। সেই নকশায় সেবাগ্রাম আশ্রমের সামনে গান্ধীর বসে থাকার ছবি ব্যবহার করা হয়েছিল। ১৯৮৭ সালে তৎকালীন রাজীব গান্ধী সরকার, প্রথম ৫০০ টাকা মূল্যের নোট চালু করে। সেই নোটে গান্ধীর ছবি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছিল।
১৯৯৬ সালে আরবিআই গান্ধী সিরিজের নোট চালু করে। সেই নোটগুলিতে ওয়াটারমার্ক এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যও যোগ করা হয়। যা ভারতীয় মুদ্রার ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসাবে বিবেচিত। কারণ এরপরই ভারতের সব নোটে মহাত্মা গান্ধী হয়ে ওঠেন স্থায়ী মুখ।
পরবর্তী সময়ে বিতর্ক-
ভারতীয় নোটে সাম্প্রতি গান্ধীর ছবির বদলে জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই পটেল ছবি ব্যবহারের দাবি ওঠে।
২০১৫ সালে, বি আর আম্বেদকর ১২৫তম জন্মবার্ষিকীতে, সরকার তাঁর সম্মানে ১২৫ টাকা এবং ১০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করে, কিন্তু তাঁর ছবি সম্বলিত কোনও মুদ্রা চালু করা হয়নি।
ভারতীয় নোটে কি গান্ধীর বদলে বা সঙ্গেই অন্য কারও ছবি ছাপা হবে? এই প্রশ্নের জবাবে ২০১৬ সালে তৎকালীন অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছিলেন, "ইউপিএ সরকারের আমলে একটি কমিটি গঠন করা হয়েছিল। যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি পরিবর্তন করার প্রয়োজন নেই।" তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি আরও যোগ করেন যে, রিজার্ভ ব্য়াঙ্ক এবং সরকার- সময়ে সময়ে মুদ্রার নকশা এবং সুরক্ষা বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত নেয়।
এরপর ২০২২ সালে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি দেশে আর্থিক সমৃদ্ধি আনতে ভারতীয় নোটে লক্ষ্মী এবং গণেশের ছবি ব্যবহারের পরামর্শ দিয়েছিল। তাতে দেশ জুড়ে শোরগোল পড়েছিল।
বছর দুয়েক আগে, ডিজিটাল রুপির নকশায় গান্ধীর ছবি না ব্যবহার করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তিনি এ জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারের নিন্দা করেছিলেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?