শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেছিলেন। ভেবেছিলেন সেখান থেকে প্রচুর টাকা আয় করবেন। তবে সমস্ত পরিকল্পনা বিফলে গেল যখন সেই টাকা ক্ষতি হয়ে যায়। এরপর থেকেই কী করবেন সেটা ভেবে কুল পাচ্ছিলেন না মুম্বইয়ের এক গানের শিক্ষক।
এদিকে বাজারে তখন হয়ে গিয়েছে বিরাট অঙ্কের দেনা। সেই টাকা তিনি কীভাবে দেবেন তা নিয়ে বিরাট চিন্তায় পড়ে যান। নিজেই বাড়িতে তৈরি করে ফেলেন নকল ৫০০ টাকার নোট। তবে সেই টাকা একঝলকে দেখেই বোঝা গেল সেটি নকল। এরপর মুম্বই ডিআরআই এবং পুলিশের জালে একেবারে নাজেহাল হল সেই গানের শিক্ষক।
ধৃত শিক্ষকের কাছ থেকে ১৮০০ টাকা নকল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নাম কুলবীর ওয়াদ। দীর্ঘদিন ধরেই সে স্টক মার্কেটে নিজের টাকা বিনিয়োগ করছিল। আশায় ছিল সেখান থেকে লাভের টাকা তুলবে। তবে সেখানে কাজের কাজ হয়নি। বাজারে অনেক টাকা দেনা হয়েছিল তার। পরিবারের একমাত্র ভরসা ছিল সে। তবে নকল নোট ঘরে তৈরি করে বাজারে নিয়ে যেতেই ঘটে বিপত্তি। অতি সহজে সেই নোট চিনে ফেলে সকলে। খবর যায় পুলিশে। তারা এসে বাড়িতে তল্লাশি করতেই হাতে চলে আসে নকল নোটগুলি।
ধৃতের বাড়ি থেকে ৩৪ টি নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ৫০ এবং ১০০ টাকার নকল নোটও রয়েছে। আসলে এগুলি ফটোকপি করেই সে কাজ চালাতে গিয়েছিল। তবে ধরা পড়ে যায় সে। পুলিশ জানিয়েছে এই কাজ করার জন্য আলাদা করে একটি ছোটো ঘর ভাড়া নিয়েছিল সে। সেখানে বসেই সে এই কাজটি করত।
ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। দেশের বিভিন্ন প্রান্তে যাতে নকল নোট না থাকে সেবিষয়ে প্রতিদিন কাজ করছে পুলিশ। এই ধরণের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অতি চালাকি করতে গিয়ে একেবারে হাজতে চলে গেলেন গানের শিক্ষক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?