শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মাস কয়েক আগেই প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। যা মন থেকে মেনে নিতে পারেননি যুবক। এর মধ্যেই সেই যুবক জানতে পারেন যে, তাঁর প্রাক্তন প্রেমিকা অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এতেই বিপত্তি! প্রাক্তন প্রেমিকার প্রতি ওই যুবকের রাগ আরও বাড়ে। জেগে ওঠে প্রতিশোধে স্পৃহা। অভিযোগ, শেষপর্যন্ত প্রাক্তন প্রেমিকার ভাইকে অপহরণ, যুবতীকে বন্ধুদের সঙ্গে নিয়ে গণধর্ষণ করেছেন ওই যুবক। পুলিশে, অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্ত ছয়'জনকে গ্রেপ্তার করা যায়নি। ভয়াবহ এই ঘটনা মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-র।
পুলিশের খবর অনুসারে, ২২ ফব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। দু'টি জায়গায় যুবতীকে নির্যাতন করা হয়। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক প্রথমে রাস্তা থেকে নির্যাতিতার ভাইকে অপহরণ করে বলে অভিযোগ। তার পর ওই যুবতীকে ফোন করে যুবক জানায় যে, সে না এলে তাঁর ভাইকে ছাড়া হবে না। প্রাক্তন প্রেমিকের ওই ফোন পেয়ে নির্যাতিতা মধ্যরাতে রিকশা চেপে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। বাড়ির কাউকে কিছু জানাননি যুবতী। যুবতীকে দেখেই গেরে গজগজ করতে থাকে তাঁর প্রাক্তন প্রেমিক। এরপর অভিযুক্ত যুবক এবং নির্যাতিতার মধ্যে বচসা শুরু হয়। এইসময় যুবক প্রাক্তন প্রেমিকাকেমারধরও করেন বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে নির্যাতিতার ভাই এবং রিকশাচালককেও মারা হয়।
উত্তপ্ত ওই পরিস্থির মাঝেই যুবতীকে একটি স্কুটারে চাপিয়ে জোর করে নগাঁওয়ের স্থানীয় এক স্কুলের পিছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত। যুবকের সঙ্গে তাঁর আরও পাঁচজন বন্ধু ছিল। অভিযোগ সেই ঝোপের মধ্যেই ওই যুবতীকে চার জন মিলে গণধর্ষণ করেন। পরে আবার একটি পিকআপ ভ্যানে চাপিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে জানিয়েছেন নির্যাতিতা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোট ছয়'জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দু'জনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ। তবে কাউকেই এখনও অবধি ধরা সম্ভব হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?