রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বই পড়ে, গান শুনে ‘মনের কষ্ট’ দূর না হলে ‘ট্রাই মাশরুম’, চ্যাটজিপিটির উত্তরে হতবাক ব্যক্তি যা করলেন

Riya Patra | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: উন্নত প্রযুক্তির যুগ। এখন সময় এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার।  যত সময় এগোচ্ছে, মানুষ এআই ব্যবহারে অভ্যস্থ হচ্ছে দিনে দিনে। যে কোনও সমস্যার সমাধান জানতে, ছবি বানাতে টুক করে সাহায্য চেয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। এমনকি এক অনুচ্ছেদ লিখতেও অনেকেই তার দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ আবার ফাঁকা সময়ে মাথায় ঘুরপাক খাচ্ছে এমন কিছু প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে দিয়ে দেখছেন, উত্তরে সে কী বলছে। কোনও উত্তর বা ছবি দেখে যেমন হেসে কুটোপাটি, কোনও উত্তরে আবার চক্ষু চড়কগাছ।

তেমনই এক হতবাক ব্যক্তি নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক কি হয়েছিল? সম্প্রতি এক ব্যক্তি নিজের বিষাদ, মনখারাপ, দুঃখ কীভাবে মোকাবিলা করবেন তা জানতে চেয়েছিলেন। উত্তরে এআই চ্যাটবোট যা লিখে পাঠিয়েছে তাতে একপ্রকার হতবাক তিনি।


প্রথমে যদিও এআই নরম সুরে ব্যাখ্যা করেছে। লিখেছে, অনেক সময় শব্দে এর কোনও উত্তর থাকে না। কোনও দার্শনিক ব্যাখ্যা থাকে না। আসলে এই বিষাদ আগুনের মতো। প্রথমে আগুনের মতো সব ছারখার করে দিলেও, পরবর্তী পরিস্থিতি শান্ত করে। তখন আর ব্যথা, কষ্ট থাকে না, পড়ে থাকে কিছু স্মৃতি। বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, যা কিছু খুশি করে, তাই করার পরামর্শ দিয়েছে।

কিন্তু তার পরেই লিখেছে, যদি এইসব কিছুতে কাজ না হয় তাহলে মাশরুম ব্যবহার করুন। তার মতে, দীর্ঘ গবেষণায় দেখা গিয়েছে মাশরুম মূলত মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। আরও বেশকিছু উপদেশ দিয়েছে। তবে সঙ্গেই লিখেছে, যেই টোটকা, যে উপদেশই মেনে চলুন না কেন, ব্যক্তি যেন একই সঙ্গে তাঁর দৈনন্দিন কাজ চালিয়ে যান। 


চ্যাটবোটের এই উত্তরে হতবাক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই উত্তরে লিখেছেন চ্যাটজিপিটি যা লিখেছে তা একেবারে সঠিক। অনেকেই লিখেছেন মাশরুম বহু সময়েই অনেককে জটিল মানসিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া