শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former RBI Governor Shaktikanta Das appointed as the Principal Secretary to Prime Minister

দেশ | শক্তিতেই ভরসা মোদীর! প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর

AD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হল। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। শক্তিকান্তকে দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানিয়েছে, শক্তিকান্তের নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদের অবধি অথবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। 

বর্তমানে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির পদে রয়েছেন প্রমোদ কুমার মিশ্র। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে এই পদে রয়েছেন প্রাক্তন আইএএস অফিসার। প্রমোদের আগে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন নৃপেন্দ্র মিশ্র। ২০১৪ সাল থেকে তিনি সেই পদে ছিলেন ২০১৯ সালে শারীরিক কারণে পদত্যাগ করায় তাঁর পদে নিয়োগ করা হয় প্রমোদকে। এ বার দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হল শক্তিকান্তকে।

১৯৫৭ সালের ২৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে জন্ম শক্তিকান্তের। দিল্লির সেন্ট স্টিফেন'স কলেজে পড়াশোনা। ১৯৮০ সালের ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেরই গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন শক্তিকান্ত। ২০২৪ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব সামলান তিনি। সঞ্জয় মালহোত্রকে আরবিআইয়ের নতুন গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া